বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া : পটুয়াখালীর কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রীকে দেখতে এসে ঝগড়ার একপর্যায়ে শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে জখম করার অভিযোগ উঠেছে শাওন নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
সোমবার (২৩ নভেম্বর) রাতে কলাপাড়া হাসপাতালে এ ঘটনা ঘটে।
আহত সাথী বেগম (৪০) উপজেলার ধানখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গন্ডামারা গ্রামের মো. মোশাররফ মোল্লার স্ত্রী।
জানা যায়, বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে গত ৯ দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন আলিফা। তাঁর সেবা-যত্ন করছিলেন মা সাথী বেগম। সোমবার রাতে আলিফার স্বামী শাওন হাসপাতালে এসে স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটিতে জড়ান। একপর্যায়ে হাতাহাতি শুরু হলে মেয়েকে রক্ষা করতে এগিয়ে যান সাথী বেগম। এ সময় শাওন পকেট থেকে ধারালো অস্ত্র বের করে তাঁর মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সাথী বেগমকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁর মাথায় সাতটি সেলাই দেন।
অভিযুক্ত শাওন কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।