মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

নড়াইলে জাসাস নেতা সোহেল রানা হত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

জাকির ফরাজীঃ নড়াইলের কালিয়া উপজেলায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতা সোহেল রানাকে হত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় পিরোজপুর শহরের কৃষ্ণচূড়া মোড়ে জেলা জাসাসের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা সোহেল রানা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানা, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সালাম বাতেন, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ ও বিশিষ্ট সমাজসেবক শরীফ মহিদুলসহ জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরো পড়ুন

বরিশাল মহানগরীর মজলিসে শুরার প্রথম অধিবেশন সম্পন্ন, ২৫ সদস্যদের পূর্ণাঙ্গ কমিটি গঠন নতুন মহানগর সেক্রেটারি মাওলানা আতিকুল্লাহ্

নিজস্ব প্রতিবেদক:  ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বরিশাল মহানগরীর মহানগরীর মজলিসে শুরার প্রথম অধিবেশন সম্পন্ন, শুরার অধিবেশনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *