বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়ন পরিষদে প্রশাসক না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ বিভিন্ন নাগরিক সেবা নিতে এসে বিপাকে পড়ছেন ইউনিয়নবাসী।
জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের প্রশাসক অপু সাহা বদলি হওয়ার পর থেকে প্রশাসকের পদটি শূন্য রয়েছে। ফলে ইউনিয়ন পরিষদের নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে।
ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. নেয়ামুল বশির বলেন, প্রশাসক না থাকায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম পরিচালনা করতে পারছি না। এতে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান জানান, ধানখালী ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে।
দ্রুত প্রশাসক নিয়োগ দিয়ে ইউনিয়নবাসীর ভোগান্তি নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।