বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

হিজলায় বিএনপি নেতা খালেক মাঝির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, ৩ আসামি আটক

হিজলা প্রতিনিধি: বরিশালের হিজলায় উপজেলা বিএনপি নেতা ও হরিনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল খালেক মাঝির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার হরিনাথপুর বাজারে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীদের অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ নেতা রফিক লাঠিয়ালের নির্দেশে একদল লোক আবদুল খালেক মাঝির ওপর হামলা চালিয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।

এ সময় যুবদল নেতা সুজন সরদার ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাদল মুন্সি বলেন, রাজনৈতিক নেতাকর্মীদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। দোষীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে বলেও জানান তাঁরা।

উল্লেখ্য, গত বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার চরছয়গাও গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে আবদুল খালেক মাঝির ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়।

এ ঘটনায় হিজলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে মামলার তিন আসামিকে আটক করেছে বলে জানা গেছে।

এদিকে, হামলার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তাঁরা ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আরো পড়ুন

কলাপাড়া হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, শাশুড়িকে কুপিয়ে পালালেন জামাতা

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া : পটুয়াখালীর কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রীকে দেখতে এসে ঝগড়ার একপর্যায়ে শাশুড়িকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *