সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
cold

শীতের তীব্রতা আরো বাড়ার পূর্বাভাস

বাংলাদেশ বাণী ডেস্ক॥

দেশে চলতি সপ্তাহে দিন ও রাতের তাপমাত্রা আরো কমে শীতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার সকালে প্রকাশিত আগামী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ওই সময়ের মধ্যে সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। একইভাবে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমে শীতের তীব্রতা বাড়াতে পারে।

এছাড়া, আগামী তিন দিনে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা বুলেটিনে উল্লেখ করা হয়েছে।

আরো পড়ুন

উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবা,মা ও ছেলেকে কুপিয়ে জখম, মামলা দায়ের

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে পূর্ব পরিকল্পিতভাবে বাবা, মা ও ছেলেকে কুপিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *