সোমবার, আগস্ট ৩, ২০২৬
betagi
betagi

বেতাগী-বরিশাল সরাসরি বাস চলাচল শুভ উদ্বোধন

বেতাগী প্রতিনিধি ‍॥

বরগুনার বেতাগী-বরিশাল বাস চলাচল উদ্ভোধন করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারী) বেতাগী বাস স্ট্যান্ডে বরগুনা জেলা বাস ও মিনিবাস মালিক গ্রুপ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব ও বরিশাল পটুয়াখালী বাস ও মিনি বাস মালিক সমিতির সভাপতি মো. জিয়াউদ্দিন সিকদার।
বরগুনা জেলা বাস ও মিনিবাস মালিক গ্রুপের আহ্বায়ক মো. হারুন অর রশিদ রশিদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মল্লিক, বরগুনা জেলা বাস ও মিনিবাস মালিক গ্রুপের যুগ্ন আহবায়ক মো. ফারুক শিকদার, বরিশাল-পটুয়াখালী বাস ও মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আনোয়ার হোসেন ও বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মো. নাসির উদ্দিন মোল্লা।
বরগুনা জেলা বাস ও মিনিবাস মালিক গ্রুপের সদস্য আহমদ মো. ইকবাল হোসেন সোহাগের সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।বেতাগী উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির মল্লিক ও সদস্য সচিব মো. গোলাম সরোয়ার রিয়াদ খান ও পৌর বিএনপি’র সদস্য সচিব মো. মিজানুর রহমান খান, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও বেতাগী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহবায়ক মোঃ নেছার উদ্দিন খান ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মিন্টু হাওলাদার ও বেতাগী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জামাল খান ও বাংলাদেশ বাণী প্রতিনিধি মো. বশির উল্লাহ বাশার সহ ও আরো অনেকে।
পরে নেতৃবৃন্দ ফিতা কেটে বেতাগী বরিশাল সরাসরি বাস চলাচল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

আরো পড়ুন

ভান্ডারিয়ায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের হামলা, নিন্দা  ও প্রতিবাদ

‎নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *