রবিবার, অক্টোবর ৪, ২০২৬

তালতলীতে মোটরসাইকেল পারাপারের সময় ব্রিজ ধস, দুই আরোহী আহত

তালতলী প্রতিনিধি : বরগুনার তালতলী উপজেলার ছোটবগী- কড়ইবাড়িয়া ইউনিয়নের সংযোগস্থলের ব্রিজটি দিয়ে মোটরসাইকেল পারাপারের সময় ব্রিজ ধসে ভেঙে খালে পড়ে গেছে। এতে দুই আরোহী খালে পড়ে গিয়ে আহত হয়েছেন।

শনিবার (২৮ মার্চ) সকাল ৯ টার দিকে গেন্ডামাড়া খালের ওপর নির্মিত ব্রিজটি ভেঙে যায় যায়। এতে ওই এলাকার হাজারো মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

জানা যায়, ২০০৭ সালে ছোটবগী-কড়ইবাড়িয়া ইউনিয়নের মানুষের যাতায়াতের জন্য গেন্ডামাড়া খালের ওপর ব্রিজটি নির্মাণ করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। কিন্তু ব্রিজটি নির্মাণের পারে আর সংস্কার করা হয়নি।

এতে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ব্রিজটি দিয়েই প্রতিদিন কয়েক হাজার মানুষ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতেন। শনিবার সকালে মটরসাইকেল পারাপার হওয়ায় সময় ব্রিজটি ভেঙে পড়ে যায়। এসময় মটরসাইকেল দুই আরোহী আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন। সরেজমিনে দেখা গেছে, ব্রিজটি ভেঙে যাওয়া গেন্ডামাড়া ও সুন্দরীয় গ্রামের কয়েক হাজার মানুষের একমাত্র যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ছোটবগী, গেন্ডামাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এতিম মঞ্জিল বালিকা দাখিল মাদ্রাসা, উম্মুল কুরা স্কুল কলেজ মাদ্রাসা গুলোর শিক্ষার্থীরাও বিপাকে পড়েছেন। তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

আমতলীতে আদালতের আদেশ অমান্য করে জমি চাষাবাদ বাঁধা দেয়ায় প্রাণে মেরে ফেলার হুমকি

আমতলী প্রতিনিধি: আদালতের আদেশ অমান্য করে হারুন মুসুল্লী ও আমজেদ খাঁনসহ তার সহযোগীরা জমি চাষাবাদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *