মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬

ইন্দুরকানীতে জেলা প্রশাসকের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার গাবগাছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার শেষ দিনে মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকালে সহকারী শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপসচিব ও অত্র প্রতিষ্ঠানের কৃত্তি শিক্ষার্থী মোঃ মোস্তা গাউছুল হক, ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মাদ আলী, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হাকিম, ইন্দুরকানী সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদা, ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ নাসির উদ্দিন, সম্পাদক মনিরুজ্জামান খান, প্রধান শিক্ষক ছবি হালদার, জামায়াতে ইসলামীর পত্তাশী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সভাপতি মো: আলতাফ হোসাইন প্রমুখ।
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কৃত্তি শিক্ষার্থী মোস্তা গাউছুল হক বলেন, অত্র বিদ্যালয়টি জেলার মধ্যে একটি নামকরা প্রতিষ্ঠান। এ বিদ্যালয় থেকে অনেক জ্ঞানী গুনী তৈরী হয়েছে। ভবিষ্যতেও বিদ্যালয়ের সুনাম ধরে রাখার জন্য শিক্ষার্থী ও অভিবাবকদের প্রতি তিনি আহবান জানান।

আরো পড়ুন

আমতলীতে সড়ক হয়ে উঠেছে মরণ ফাঁদ! 

আমতলী (বরগুনা) প্রতিনিধি খানাখন্দে ভরে গেছে আমতলী-তালতলী সড়কের মানিকঝুড়ি থেকে কচুপাত্রা সড়কের ৮.৪ কিলোমিটার। এতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *