বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমতলীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

আমতলী প্রতিনিধি: আমতলী উপজেলার গাজীপুর বন্দর থেকে পাঁচ কেজি একশ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা আমিরুল মাদবরকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে বরগুনা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করেছেন। বুধবার তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

জানাগেছে, আমতলী উপজেলার গাজীপুর বন্দরের মোস্তফা মাদবরের ছেলে আমিরুল মাদবর দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছে। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা গোয়েন্দা পুলিশের এসআই বিকাশ কর্মকার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। এ সময় তার ঘর তল্লাশী করে পাঁচ কেজি এক’শ গ্রাম গাজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় বুধবার আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

বরগুনা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ ইমরাম হোসেন বলেন, পাঁচ কেজি এক’শ গ্রাম গাঁজাসহ এক মাদক বিত্রেতাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আমতলী থানায় মামলা হয়েছে।

আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, মাদক বিক্রেতাকে আদালতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

কোড়িয়ার সম্মেলনে যোগদান করতে অলিউল্লাহ এমপির ঢাকা ত্যাগ

আমতলী প্রতিনিধি: ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ এশিয়ান পলিটিক্যাল পার্টিস এর ১৩ তম সাধারন সম্মেলনে যোগদানের উদ্দেশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *