সোমবার, নভেম্বর ২, ২০২৬

দুই শিশুকে ধর্ষনের অভিযোগ : ধর্ষককে গণধোলাই

নিজস্ব প্রতিবেদক

মাত্র কয়েকদিনের ব্যবধানে ছয় ও সাত বছরের দুই শিশুকে ধর্ষনের অভিযোগে আব্দুর রহমান (৩৮) নামের এক যুবককে গণধোলাই দিয়েছে এলাকাবাসী।

খবরপেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের। গণধোলাইয়ের শিকার আব্দুর রহমান ওই গ্রামের কালাম মিয়ার ছেলে।

আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম জানিয়েছেন, রবিবার বেলা এগারোটার দিকে নির্যাতিতা শিশুর পরিবারের সদস্যরা গ্রামবাসীর সহায়তায় অভিযুুক্ত আব্দুর রহমানকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি আরও জানান, ধর্ষনের ঘটনা এরআগে শিশুদের পরিবার কিংবা স্থানীয় কেউ থানা পুলিশকে জানায়নি। এমনকি লিখিত অভিযোগও দায়ের করেননি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি (ওসি) উল্লেখ করেন।

আরো পড়ুন

বরিশালে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক : বরিশালে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *