শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

লালমোহনে পুকুরে পরে দুই শিশুর মৃত্যু

লালমোহন (ভোলা) প্রতিনিধি: লালমোহনে পুকুরে পরে দুই শিশুর মৃত্যু। গতকাল শনিবার ভোলার লালমোহন ধলিগৌরনগর ইউনিয়ন ১নং ওয়ার্ড চরকালাচাঁদ (শাহজী চৌমুহনি) এলাকার শাহজাহান মিয়ার বাড়ির হাসনাইনের ছেলে মিনহাজ ও সোহেলের মেয়ে নাফিজা বাড়ির পাশের পুকুরে পরে মৃত অবস্থায় ভেসে উঠেছে।

মৃত শিশু মিনহাজের মা কান্না জড়িত কন্ঠে বলেন, কিছুক্ষণ আগে দুই ভাই-বোন উঠানে খেলাধুলা করছে। এরপর তাদেরকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করছি। পরে পুকুর পাড়ে গিয়ে দেখি দুইজনে মরার মতো ভাসছে। এরপর তার ডাক চিৎকার শুনে লোকজন এসে তাদেরকে উপরে তুলে হাসপাতালে পাঠায়। কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষনা করে। জানা যায়, মৃত শিশু দুটি আপন চাচাতো ভাই- বোন। আজিম উদ্দিন খান, লালমোহন, ভোলা।

আরো পড়ুন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে বাউফলের এমপি ড. মাসুদ

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ জাতীয় সংসদের *তথ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *