রবিবার, মার্চ ১৫, ২০২৬

বাবুগঞ্জ ডিগ্রী কলেজে গভর্নিং বডি নির্বাচনে সদস্য পদপ্রার্থী আজিজুলের মতবিনিময়

বাবুগঞ্জ ডিগ্রী কলেজে গভর্নিং বডি নির্বাচন-২০২৫: অভিভাবক সদস্য পদে বরিশাল মহানগর ছাত্রদলের সহ সভাপতি ও বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আজিজুল হক অভিভাবকদের ভোট ও দোয়া প্রত্যাশার অংশ হিসেবে আজ সোমবার বিকাল ৪ ঘটিকার সময় চাঁদপাশা ইউনিয়নের ছাত্র অভিভাবক এবং বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দল সহ স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

পরে বিভিন্ন ওয়ার্ডের ভোটারদের কাছে ভাোট প্রত্যাশা করে গনসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন  বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রাজন সিকদার, হুমায়ুন কবির, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রাফিল। ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদদীন, যুগ্ম আহবায়ক হেমায়েত হোসেন, হাবিবুর রহমান, চাঁপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি শাহাজুল ইসলাম, কাজিরচর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন তোতা, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ দেলোয়ার,

৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কুদ্দুস মোল্লা, ২ং ওয়ার্ড বিএনপির সভাপতি মেহেদী হাসান জাকির, সাধারণ সম্পাদক মাসুম রেজা রুবেল, বিএনপি নেতা আবদুল জলিল শ্রমিক দলের সভাপতি রিপন হোসেন, রহমতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফেরদৌস খান স্বেচ্ছাসেবক দলের নেতা বায়জিত হোসেন আনন্দ প্রমুখ।

আরো পড়ুন

ধারণক্ষমতার পাঁচগুন যানবাহনে অচল বরিশাল নগরী

ফাহিম ফিরোজ ॥ পবিত্র ঈদ উল ফিতর যত ঘনিয়ে আসছে, ততই অচল হয়ে পড়ছে বরিশাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *