বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

বানারীপাড়া সাংবাদিক জাহিন খালাসীর নামে মিথ্যা মামলায় প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক।।

বরিশালের বানারীপাড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের সদস্য সচিব জাহিন খালাশির নামে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে বানারীপাড়া প্রেসক্লাবে এক প্রতিবাদ সবার আয়োজন করা হয়েছে।

প্রেসক্লারে সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি তাওহিদুল ইসলাম , শাহিন মাহমুদ, রফিকুল ইসলাম, মিজানুর রহমান, আনোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম শফিক, যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন, মাহমুদুল হাসান, সহ সাংগঠনিক সম্পাদক হাসিবুল ইসলাম, আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক আছিবুল ইসলাম, প্রচার সম্পাদক মাইদুল ইসলাম রনিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সাংবাদিক নেতারা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের সদস্য সচিব জাহিন খালাশির নামে মিথ্যা মামলা দেওয়ায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান পাশাপাশি অতি বিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

আরো পড়ুন

‎বরিশালে বৃক্ষরোপণ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

‎নিজস্ব প্রতিনিধিঃ ‎পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন-এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *