সোমবার, আগস্ট ৩, ২০২৬

এইচএসসি পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক।।
বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেছেন- আসন্ন এইচএসসি পরীক্ষা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ পরিবেশে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে। একই সাথে স্থাস্থ্যবিধি মেনে পরীক্ষা সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পড়ে পরীক্ষা কেন্দ্রে আসার নির্দেশনা দেয়া হয়েছে।
২২ জুন রবিবার বেলা ২টায় বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কলেজ অধ্যক্ষ মো. আবু মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জি এম শহীদুল ইসলাম। বক্তব্য রাখেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীনসহ পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করবেন এমন সিলেক্টেড শিক্ষকরা উপস্থিত ছিলেন। সভা শেষে শিক্ষাবোর্ড চেয়ারম্যান সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষাকেন্দ্রের কয়েকটি কক্ষের প্রস্তুতি পরিদর্শন করেন।

আরো পড়ুন

ভান্ডারিয়ায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের হামলা, নিন্দা  ও প্রতিবাদ

‎নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *