বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

পিরোজপুরে ট্রাফিকের দায়িত্ব পালনকারী স্কাউটদের সনদ বিতরণ

নিজস্ব প্রতিবেদক।। 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী সময়ে ট্রাফিক কার্যক্রম ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এর দায়িত্ব পালনকারী রোভার স্কাউট সদস্যদের বাংলাদেশ স্কাউট প্রদত্ত সনদপত্র বিতরণ করা হয়েছে।

২৪জুন দুপুর ১টায় সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে উক্ত সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তাব্য প্রদান করেন, স্কাউট পিরোজপুর জেলা সভাপতি, প্রভাষক মো: সানাউল্লাহ, বিশেষ অতিথি সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল, বাংলাদেশ স্কাউট পিরোজপুর জেলা রোবার, প্রফেসর শেখ রফিকুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার খান মো: আবু নাসের এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউট সিনিয়র সহ- সভাপতি প্রফেসর পান্না লাল রায়।

প্রধান অতিথির বক্তাব্যে পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মো: আবু নাসের বলেন, “জুলাই পরবর্তী সময়ে পুলিশ যখন ক্রান্তিকাল পার করেছে তখন বাংলাদেশ স্কাউট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শুধু পিরোজপুরই নয় পুরো বাংলাদেশে তারা ট্রাফিকের দায়িত্ব পালন করেছে।”

বাংলাদেশ স্কাউট পিরোজপুর জেলা সিনিয়র সহ-সভাপতি সরকারি সোহরাওয়ার্দী কলেজ প্রিন্সিপাল প্রফেসর পান্না লাল রায় বলেন,”এই ছোট ছোট ছেলে মেয়েরা দেশের বিশৃঙ্খলাপূর্ন মূহুর্তে তারা যে গুরুদায়িত্ব পালন করেছে তাই তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ।”

আরো পড়ুন

‎বরিশালে বৃক্ষরোপণ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

‎নিজস্ব প্রতিনিধিঃ ‎পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন-এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *