শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

সমাবেশ মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন আমিরে জামায়াত

নিজস্ব প্রতিবেদক।। 

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তবে কিছু সময় পর উঠে আবার বক্তব্য দিতে শুরু করেন তিনি।

এরপর আশপাশে থাকা নেতাকর্মীরা দ্রুত এসে তাকে উঠিয়ে দিলে তিনি ফের বক্তব্য শুরু করেন। এ সময় তিনি দ্বিতীয়বার অসুস্থ হয়ে মঞ্চে আবার পড়ে যান।

শনিবার (১৯জুলাই) বিকেল প্রায় সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

তিনি অসুস্থ হয়ে পড়লে জামায়াতের চিকিৎসকরা তাকে চিকিৎসা দেওয়া শুরু করেন। তৎপর হয়ে উঠেন স্বেচ্ছাসেবকরা। একপর্যায়ে তিনি বসে বক্তব্য দেওয়া শুরু করেন এবং বলেন, আল্লাহ আমার হায়াত যতক্ষণ রেখেছেন তার এক মিনিটও বেশি থাকতে পারব না আমি। সুতরাং এটা আপনারা কেউ বিচলিত হবেন না।

জামায়াত আমির বলেন, জামায়াতে ইসলাম সরকার গঠন করলে কোনো দুর্নীতি করবে না, শুল্ক দিয়েই গাড়িতে চড়বে।

আরো পড়ুন

সংস্কার করা বন্যানিয়ন্ত্রণ বাঁধে ধস, আতঙ্কে ১৫ গ্রামের মানুষ

আমতলী প্রতিনিধি: বরগুনার তালতলীতে প্রায় দেড় কোটি টাকা ব্যায়ে সংস্কার করা বন্যানিয়ন্ত্রণ বাঁধ দেড় মাসের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *