রবিবার, আগস্ট ২, ২০২৬

বরিশালে আ. লীগ নেতা হালিম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক।।

জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার ওপর হামলার নেতৃত্বদানকারী বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর অন্যতম সহযোগী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিম রেজা মোফাজ্জেলকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৮জুলাই) দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর সিএ্যান্ডবি পুল এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছর জুলাই-আগস্টের ছাত্র-জনতার ওপর হামলার নেতৃত্বে ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিম রেজা মোফাজ্জেল।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানান, গ্রেপ্তার হালিম রেজা মোফাজ্জালের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

আরো পড়ুন

ভান্ডারিয়ায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের হামলা, নিন্দা  ও প্রতিবাদ

‎নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *