শনিবার, জুন ২০, ২০২৬

আমতলীতে ৬৮৯ শিশুর মাঝে উপহার বিতরণ

আমতলী প্রতিনিধি।।

বৃহস্পতিবার দুপুর ১২টায় আমতলী পৌরসভা হল রুমে ওয়ার্ল্ড ভিশন ও এনএসএস নিবন্ধিত ৬৮৯ জন শিশুর মাঝে বার্ষিক উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে । বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান ।

এনএনএস’র নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন ওয়ার্ল্ড ভিশন আমতলী এপি (্এরিয়া প্রোগ্রাম) ম্যানেজার বিপ্লব আইজ্যাক সরদার, এনএসএস কর্মকর্তা মো. জহিরুল ইসলাম.সাংবাদিক জাকির হোসেন,ওয়ার্ল্ড ভিশনের স্পন্সরশিপ অফিসার লিটন হিউবাট কোরাইয়া, প্রোগ্রাম ম্যানেজার মৃদুল চন্দ্র সরকার,আমতলী উদীচী সাধারণ সম্পাদক আবু জিহাদ ও কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার তানিয়া আক্তার।

নিবন্ধিত ৬৮৯জন শিশুশুর প্রত্যেককে ১টি টিশার্ট, ১টি টিফিন ক্যারিয়ার ১টি চার্জার লাইট, ডিটারজেন্ট পাউডার ১কেজি ও ১টি হ্যান্ড ওয়াশ। কর্পোরেট দাতা পিএম ইন্টারন্যাশনাল উপহার সামগ্রী বিতরনে আর্থিক সহযোগিতা করেন।

আরো পড়ুন

চরফ্যাশন চাকরি মেলা কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল!

চরফ্যাশন প্রতিনিধি স্বল্প আয়ের পরিবারের তরুণ-তরুণীদের স্বাবলম্বী করা ও দক্ষ শ্রমবাজারের সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *