বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান লেলিন (৩৫)কে হত্যা ও নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতের মধ্যভাগে জেলা সদরের ছয়বাড়িয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

লেলিন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য এবং জেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন। তিনি জেলা পৌর শহরের কাজী পাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, লেলিন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার মামলা নম্বর-২০(০৮)২৪, মামলা নম্বর-০৩(০৯)২৪ এবং মামলা নম্বর-৭৪(১০)২৪ এর এজাহার নামীয় আসামি। তার বিরুদ্ধে অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরো পড়ুন

বিসিবির পরিচালক নির্বাচিত ফরচুন বরিশালের স্বত্বাধিকারী মিজানুর রহমান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচনে বরিশাল বিভাগ থেকে পরিচালক নির্বাচিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *