সোমবার, আগস্ট ৩, ২০২৬

বোরহানউদ্দিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও মোটরসাইকেল জব্দ

এম.জামাল বোরহানউদ্দিন প্রতিনিধি।।

বোরহানউদ্দিন পৌর এলাকায় যাত্রীবাহী গাড়ি থেকে অবৈধভাবে টাকা আদায় ও বাজারে যানজট নিরসনে রবিবার (১৭আগস্ট) ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

সরেজমিনে দেখা যায়, পৌরসভা কর্তৃক টোল আদায়ের জন্য কোনো ইজারা না দেওয়া হলেও কিছু ব্যক্তি অটো-সিএনজির সিরিয়াল রক্ষণাবেক্ষণের নামে টাকা আদায় করে আসছে। চালকদের অভিযোগ শোনার পর সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। পাশাপাশি যত্রতত্র পার্কিং, ভ্রাম্যমাণ দোকান বসানো এবং ফুটপাত দখল প্রতিরোধে সবাইকে সতর্কবার্তা দেওয়া হয়।

এসময় ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল এলাকায় দালাল প্রতিরোধে বিশেষ অভিযান চালানো হয়। আইন ভঙ্গের দায়ে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে ১২হাজার টাকা জরিমানা করা হয়। ট্রাফিক সার্জেন্ট কর্তৃক একাধিক গাড়িকে জরিমানা এবং ৮-১০টি মোটরসাইকেল জব্দ করা হয়।

অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কে এম রেজওয়ানুল ইসলাম, বাংলাদেশ নৌবাহিনীর বোরহানউদ্দিন কন্টিনজেন্ট, ট্রাফিক সার্জেন্ট ও বোরহানউদ্দিন থানা পুলিশ সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরো পড়ুন

ভান্ডারিয়ায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের হামলা, নিন্দা  ও প্রতিবাদ

‎নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *