বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

সাফজয়ী ফুটবল দলকে কোটি টাকা পুরস্কার ঘোষণা

সাফ চ্যাম্পিয়নশিপ জেতা বাংলাদেশ নারী ফুটবল দলকে ১ কোটি টাকা পুরস্কার দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। আজ কাঠমান্ডু থেকে ঢাকায় ফেরার পর সাফজয়ী দলটি বাফুফে ভবনে পৌঁছালে সেখানে অধিনায়ক সাবিনা খাতুনের হাতে পুরস্কারের ডামি চেক তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।

এ সময় উপদেষ্টা জানান, শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যমুনা বাসভবনে সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবেন। বুধবার কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২–১ গোলে হারিয়ে বাংলাদেশ টানা দ্বিতীয়বার নারী সাফ শিরোপা অর্জন করেছে।

আজ দুপুরে সাফজয়ী দলটি দেশে পৌঁছালে তাদের ছাদখোলা বাসে করে চ্যাম্পিয়নদের মতিঝিলের বাফুফে ভবনে নিয়ে যাওয়া হয়, যেখানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তাদের বরণ করে নেন।

এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাফজয়ী ফুটবল দলের জন্য অর্থ পুরস্কার ঘোষণা করেছে। বোর্ডের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভাপতি ফারুক আহমেদ বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন এবং টানা দ্বিতীয় সাফ জেতার স্বীকৃতি হিসেবে দলটিকে ২০ লাখ টাকা দেবে বিসিবি।

আরো পড়ুন

বিসিবির পরিচালক নির্বাচিত ফরচুন বরিশালের স্বত্বাধিকারী মিজানুর রহমান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচনে বরিশাল বিভাগ থেকে পরিচালক নির্বাচিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *