বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

কম্বাইন্ড ডিগ্রির দাবিতে পবিপ্রবি বাবুগঞ্জের বরিশাল ক্যাম্পাসে ‘কমপ্লিট শাটডাউন’

বাবুগঞ্জ প্রতিনিধি।।

কম্বাইন্ড ডিগ্রির দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বাবুগঞ্জ উপজেলার বরিশাল ক্যাম্পাসের শিক্ষার্থীরা। শনিবার রাতে ক্যাম্পাসের একাডেমিক ভবন-১ এ রোববার সকালে ও ক্যাম্পাসের একাডেমিক ভবন -২ এ তালা ঝুলিয়ে আন্দোলনের ঘোষণা দেন অ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা।

৩১আগস্ট রোববার সকাল থেকে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
এ সময় শিক্ষার্থীরা জানান, দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি সায়েন্স ও অ্যানিমেল হাজবেন্ড্রি-সংবলিত কম্বাইন্ড ডিগ্রি দেওয়া হচ্ছে। এতে দুটি পদে আবেদন করার সুযোগ থাকে, কিন্তু পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে সেই সুযোগ নেই।

অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ হিল কাফি বলেন, ‘আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ১০ দিন আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সেই প্রতিবেদন প্রকাশ হয়নি, একাডেমিক কাউন্সিলও গঠন করা হয়নি। তাই আমরা বাধ্য হয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেছি।’ তিনি আরও জানান, একাডেমিক কাউন্সিল গঠিত না হওয়া পর্যন্ত বরিশাল ক্যাম্পাস শাটডাউনের আওতায় থাকবে।

সমাবেশে আবুবকর সিদ্দিক, তাহসিন হোসাইন, মাহমুদুল হাসান তানভির, অর্জুন দাস, সীমান্তসহ কয়েকজন শিক্ষার্থী বক্তব্য দেন।

এ বিষয়ে বরিশাল ক্যাম্পাসের সহকারী প্রক্টর আলী আজগর কে মোবাইলে ফোন করা হলেও তিনি সাড়া দেননি। তবে তদন্ত কমিটির সভাপতি ও রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক মো. মামুন অর রশিদ সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রতিবেদন প্রস্তুত করেছি। সোমবার কর্তৃপক্ষের কাছে তা জমা দেওয়া হবে। প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

আরো পড়ুন

‎বরিশালে বৃক্ষরোপণ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

‎নিজস্ব প্রতিনিধিঃ ‎পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন-এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *