বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

‎প্রয়াত সাংবাদিক কাজী খলিলুর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

‎জাহাঙ্গীর আলম‎।।
‎
‎ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি প্রয়াত কাজী খলিলুর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
‎
‎দোয়া মাহফিলে অংশ নেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম এ বায়েজিদ ইবনে আকবর, ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এবং জেলা পুলিশের গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দীন ও জেলা পুলিশের আরো অনেকে।
‎
‎এছাড়া ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আককাস সিকদার, সহসভাপতি আল-আমিন তালুকদারসহ আরো কয়েকজন সাংবাদিক ও স্থানীয় মুসল্লিরা দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
‎
‎দোয়া মাহফিলে মরহুম কাজী খলিলুর রহমানের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হয়। ‎

আরো পড়ুন

নেছারাবাদে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন

‎ফরিদ আহমেদ, নেছারাবাদ প্রতিনিধি : ‎’ক্রীড়া হলে পেশা,পরিবার পাবে ভরসা’ এই স্লোগানে খুলনা জেলা স্টেডিয়াম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *