নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না হলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা প্রশ্নবিদ্ধ হবে। তিনি অভিযোগ করেন, ক্ষমতায় যাওয়ার আগে গণভোটের পক্ষে অবস্থান নিলেও পরে সরকার সেই অঙ্গীকার থেকে সরে এসেছে। একই সঙ্গে তিনি সরকারকে ফ্যাসিবাদের পথে হাঁটার অভিযোগ এনে জনগণের রায়ের প্রতি সম্মান প্রদর্শনের …
আরো পড়ুনরাজনীতি
প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে এসে ডুবোচরে আটকা লঞ্চ, উদ্ধারে গিয়ে ডুবল নৌকা
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে বরিশালে আসার পথে হিজলা উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বহনকারী একটি লঞ্চ ডুবোচরে আটকা পড়ে। পরে তাদের উদ্ধারে যাওয়া একটি ইঞ্জিনচালিত নৌকাও অতিরিক্ত যাত্রী বহনের কারণে নদীতে ডুবে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি। সোমবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে বরিশালের হিজলা উপজেলার বাউশিয়া এলাকায় মেঘনার শাখা নদীতে এ ঘটনা …
আরো পড়ুনশিক্ষার্থীদের ভালোবাসায় গাড়ি থেকে নেমে সেলফি তুললেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচি ও ফ্যামিলি কার্ড বিতরণ এবং বরিশাল নগরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ শেষে রাজধানীতে ফেরার পথে স্কুলশিক্ষার্থীদের আবদারে গাড়িবহর থামিয়ে তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলার পাশাপাশি তাদের হাতে ক্রীড়া সামগ্রীও তুলে দেন তিনি। সোমবার (১৩ জুলাই) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের সাতমাইল এলাকায় বরিশাল ক্যাডেট কলেজ ক্যাম্পাস-সংলগ্ন …
আরো পড়ুনপরিবেশ রক্ষায় দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, এক বছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়ার ঘোষণা
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশ স্বাধীন করেছে এবং সম্প্রতি ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই স্বৈরাচারকে বিদায় করেছে। দেশের উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং মানুষের কল্যাণে সবাইকে একইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। একইসঙ্গে আগামী এক বছরের মধ্যে সারাদেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (১৩ জুলাই) …
আরো পড়ুনগৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আযাদ আলাউদ্দীন।। প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের গৌরনদীতে নারিকেল ও নিম গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। বাটাজোর ইউনিয়নের নতুন খনন করা সরিকল-বাটাজোর খালের তীরে তিনি এ চারা রোপণ করেন। আজ (সোমবার) সকাল ১০টায় দিকে খালের পাড়ে পৌঁছান প্রধানমন্ত্রী। বাটাজোর বাজারের পাশ দিয়ে বহমান খালটি স্থানীয়ভাবে ‘বাটাজোর’ খাল নামে পরিচিত। এটি বাজারের পূর্ব দিকে সরিকল নদীর সঙ্গে মিশে মিয়ারচর নদীতে …
আরো পড়ুনবরিশালের গৌরনদী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নিজস্ব প্রতিবেদক ।। আজ ১৩ জুলাই (সোমবার) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর গাড়িবহর গৌরনদী পৌঁছালে বরিশাল-১ আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। বরিশালের প্রবেশপথ গৌরনদীতে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক সড়কের দু’পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের প্রিয় নেতা তারেক রহমানকে মুহুর্মুহু করতালি দিয়ে স্বাগত জানান। ‘সবার আগে বাংলাদেশ’ লেখা লাল-সবুজের …
আরো পড়ুনটাউন মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি অ্যাড. এস.এম সরোয়ার হোসেন
নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের চার সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। রোববার (১২ জুলাই) শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. সাইফুল রহমান হাওলাদার স্বাক্ষরিত এক আদেশে এ অনুমোদন দেওয়া হয়। আদেশে উল্লেখ করা হয়, প্রধান শিক্ষকের আবেদনের প্রেক্ষিতে এবং ২৫ আগস্ট ২০২৪ তারিখে জারিকৃত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের …
আরো পড়ুন১৩ জুলাই বরিশাল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আযাদ আলাউদ্দীন।। প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র ক্ষমতা গ্রহণের ৪ মাসের মাথায় প্রথমবারের মত বরিশাল বিভাগীয় সদরে সরকারি সফরে আসছেন ১৩ জুলাই। ঐদিন বরিশাল পৌঁছে নগরীর পাশে বহমান কীর্তনখোলা নদীর পর্বপাড়ে চরকাউয়া এলাকায় সদ্য পুণঃ খননকৃত একটি খালের দু ধারে বৃক্ষ রোপন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে বরিশালের বিভাগ ও জেলা প্রশাসনের কাছে এ ব্যাপারে সরকারি নির্দেশনা …
আরো পড়ুনভারতীয় পুশইনের বিরুদ্ধে সবাইকে কথা বলতে হবে- এমপি সরোয়ার
আযাদ আলাউদ্দীন ।। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল সদর আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার বলেছেন, ভারতীয় আধিপত্যবাদ ও পুশইনের বিরুদ্ধে সবাইকে কথা বলতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কারো সাথে কোন আপস করা হবে না। ৩ জুলাই শুক্রবার দুপুর ১২টায় বরিশাল প্রেসক্লাবে বেসরকারি টেলিভিশন চ্যানেল- এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা …
আরো পড়ুনবরিশাল প্রেসক্লাবের উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীন, পরিকল্পনা বাস্তবায়নে প্রকৌশলীদের পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক : ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাবকে আরও আধুনিকায়ন ও সময়োপযোগী করে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি পেশাদার গণমাধ্যম কর্মীদের ঐতিহ্যবাহী এই সংগঠনটির অবকাঠামোগত উন্নয়ন এবং সৌন্দর্যবর্ধনের পরিকল্পনা গ্রহণ করেছেন। এ পরিকল্পনা বাস্তবায়নে প্রাথমিক পদক্ষেপের অংশ হিসেবে বুধবার (২৪ জুন) প্রশাসকের নির্দেশে বরিশাল প্রেসক্লাব ভবন পরিদর্শন করেছেন সিটি করপোরেশনের একদল প্রকৌশলী।বরিশাল সিটি …
আরো পড়ুন
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।