শনিবার, জুন ২০, ২০২৬

বরিশাল বিভাগ

নেছারাবাদ আইডিয়াল ইনস্টিটিউটে ফল উৎসব অনুষ্ঠিত  

ফরিদ আহমেদ, নেছারাবাদ প্রতিনিধি : দেশি ফলের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া ও পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার নেছারাবাদ আইডিয়াল ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ‘ফল উৎসব – ২০২৬’। “দেশি ফলে ভরপুর, শিশুর জীবন হোক মধুর” স্লোগানটি সামনে রেখে বৃহস্পতিবার (১৮ জুন) সকালে আয়োজিত এ উৎসবে বিদ্যালয়ের প্রাক – প্রাথমিক শ্রেণিকক্ষ সেজে ওঠে রঙ, রস ও সুগন্ধে  ভরপুর এক …

আরো পড়ুন

কুয়াকাটায় আবাসিক হোটেলে মাদকবিরোধী অভিযান, ৭ যুবকের কারাদণ্ড

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পর্যটন নগরী কুয়াকাটায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৭ যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আটককৃতদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) কুয়াকাটার আবাসিক হোটেল ‘সি অ্যাডভেঞ্চার ইন’-এ এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটির নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। অভিযানকালে …

আরো পড়ুন

মিশরের কায়রোতে ছারছীনা দারুসসুন্নাত সোসাইটির তালীমী জলসা অনুষ্ঠিত

ফরিদ আহমেদ, নেছারাবাদ প্রতিনিধি : মিশরের কায়রোতে অবস্থিত আল – আজহারড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে ছারছীনা দারুসসুন্নাত সোসাইটি, কায়রো, মিশরের উদ্যোগে এক তালীমী জলসা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) বাদ মাগরিব কায়রোর এসআর অ্যাপার্টমেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছারছীনা দরবার শরীফের পীর সাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)। অনুষ্ঠানে …

আরো পড়ুন

এক দশকে বরিশালে অর্থনৈতিক ইউনিট বেড়েছে ৭৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিভাগে গত এক দশকে অর্থনৈতিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ঘটেছে। ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর ন্যাশনাল রিপোর্ট অনুযায়ী, বিভাগে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৫৬ হাজার ৯৪৪টিতে, যা ২০১৩ সালের তুলনায় প্রায় ৭৮ দশমিক ৪৫ শতাংশ বেশি। বুধবার (১৭ জুন) সকাল ৯টায় বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বিভাগীয় প্রশাসন ও পরিসংখ্যান অফিসের আয়োজনে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’ …

আরো পড়ুন

মুলাদীতে মারধর ও শ্লীলতাহানির মামলায় তিন আসামিকে অব্যাহতি, বাদীর ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : বরিশালের মুলাদী উপজেলার চর বাহাদুরপুর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মারধর, শ্লীলতাহানি, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগে দায়ের করা মামলায় তিন আসামিকে অব্যাহতি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বাদী সাফিয়া বেগম (মুক্তা)। ন্যায়বিচার না পাওয়ার অভিযোগ তুলে তিনি উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দিয়েছেন। মামলার নথি সূত্রে জানা গেছে, চর বাহাদুরপুর গ্রামের মৃত হাচেন আলী শিকদারের মেয়ে …

আরো পড়ুন

বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে বিএনপির ছয় নেতার নাম

ফাহিম ফিরোজ : দক্ষিণাঞ্চলের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে গঠিত হতে যাওয়া বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ (বিইএ) ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিশেষ করে এ সংস্থার চেয়ারম্যান পদে কারা আসছেন, তা নিয়ে বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ। দলীয় সূত্রগুলো বলছে, আগামী দুই-এক সপ্তাহের মধ্যেই চেয়ারম্যানের নাম ঘোষণা করা হতে পারে। বিএনপির একটি নির্ভরযোগ্য …

আরো পড়ুন

সাংবাদিকদের উপর হামলা মামলা নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে বিটিএমএ

নিজস্ব প্রতিবেদক : বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলা মামলা নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল টেলিভিশন মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশন, বিটিএমএ। সোমবার রাতে অনুষ্ঠিত বিটিএমএ’র সাধারন সভা থেকে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সংগঠনের সভাপতি এটিএন বাংলা ও এটিএন নিউজ’র বরিশাল ব্যুরো প্রধান হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভা পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক এনটিভি’র সিনিয়র করেসপন্ডেন্ট আকতার …

আরো পড়ুন

বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান ওয়াহিদের জানাজায় মানুষের ঢল

ফরিদ আহমেদ, নেছারাবাদ : পিরোজপুরের নেছারাবাদ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ওয়াহিদুজ্জামান ওয়াহিদের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ( ১৬ জুন ) সকাল ১১টায় উপজেলার ফজিলা রহমান মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত জানাজায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, আত্মীয় – স্বজনসহ সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। মিয়ারহাট বন্দর জামে মসজিদের খতিব …

আরো পড়ুন

শেষ বিদায় সংগঠনের নামে বিনামূল্যে ৩ শতাংশ জমি দান, প্রশংসায় ভাসছেন দুই ভাই

নিজস্ব প্রতিবেদক : মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ঝালকাঠি সদর উপজেলার পরমহল গ্রামের দুই সহোদর। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “শেষ বিদায় সংগঠন”-এর কার্যক্রমকে আরও বেগবান করতে সংগঠনটির নামে বিনামূল্যে ৩ শতাংশ জমি লিখে দিয়ে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তারা। মঙ্গলবার (১৬ জুন) ঝালকাঠি সাব-রেজিস্ট্রি অফিসে গিয়ে আনুষ্ঠানিকভাবে সংগঠনের নামে ৩ শতাংশ জমির রেজিস্ট্রি সম্পন্ন …

আরো পড়ুন

বরিশাল নগরীতে বনলতা বুক ক্যাফের বর্ষা বরণ

আযাদ আলাউদ্দীন।। কবি ফররুখ আহমদ লিখেছেন ‘বৃষ্টি নামে রিমঝিমিয়ে গাছের ডালে টিনের চালে /বৃষ্টি নামে হাওয়ার তালে/বাদলা দিনের একটানা সুর/বৃষ্টি নামে ঝুমুর ঝুমুর’। ১৫ জুন সোমবার ছিলো পয়লা আষাঢ়। বাংলা ঋতু পরিক্রমায় বর্ষার প্রথম দিন। দিনটিকে বরণ করতে শিল্প-সংস্কৃতির বৈচিত্র্যময় নানা আয়োজন করে- বরিশাল নগরীর সৃজনশীল বই বিপণন প্রতিষ্ঠান ‘বনলতা বুক ক্যাফে’। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দিনভর সংস্কৃতিপ্রেমী …

আরো পড়ুন