বুধবার, নভেম্বর ১১, ২০২৬

বরিশাল বিভাগ

পিরোজপুরে নকল ওষুধ বিক্রি, ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর: পিরোজপুর শহরে নকল ও অননুমোদিত ওষুধ বিক্রির অভিযোগে হাসিব ফার্মেসি অ্যান্ড সার্জিক্যাল স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ নভেম্বর) বিকেলে শহরের হাসপাতাল রোডে কেয়ার ফাস্ট ডায়াগনস্টিক সেন্টারের বিপরীতে অবস্থিত প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়। জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের যৌথ উদ্যোগে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ …

আরো পড়ুন

১২ নভেম্বর বাংলাদেশপন্থী রাজনীতির পুরোধা বিডি হাবিবুল্লাহ’র মৃত্যুবার্ষিকী

আযাদ আলাউদ্দীন : ১২ নভেম্বর। বাংলাদেশপন্থী রাজনীতির প্রাণ পুরুষ¡ বিডি হাবিবুল্লাহ’র ২৯তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৮ সালের এই দিনে তিনি বরিশালে ইন্তেকাল করেন। তাঁর বড় ছেলে আমানউল্লাহ একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক। বিডি হাবিবুল্লাহ ১০ আগস্ট, ১৯০৮, সোমবার; পটুয়াখালীর লোহালিয়ায় জন্মগ্রহণ করেন। পিতা: আবদুল মজিদ অজিউল্লাহ। বিডি হাবিবুল্লাহর স্কুল জীবন শুরু হয় পটুয়াখালি শহরে। ১৯২৫ সালে পটুয়াখালি লতিফ স্কুল থেকে ম্যাট্টিক পাশ করেন। …

আরো পড়ুন

বরগুনার পাথরঘাটায় বহুঅংশীজনীয় কার্যনির্বাহী কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

অদ্য ১১ই নভেম্বর, রোজ বুধবার বহু অংশজনীয় কার্য নির্বাহী কমিটি – এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়। স্থানঃ পাথরঘাটা ফিশনেট প্রকল্প অফিস, পাথরঘাটা, বরগুনা। আলোচ্য বিষয় সমূহঃ ১। UNO মহাদয়ের সাথে বহুঅংশীজনীয় নেটওয়ার্কের সাক্ষাত ২।কৃষি খাস জমি ৩।স্থানীয় সংসদ সদস্যের সাথে বহু অংশীজানিয় নেটওয়ার্কের সভা ৪। অ্যাডভোকেসি ইস্যু নির্ধারণ ও পরিকল্পনা। সিদ্ধান্ত সমূহ : ১। বহুঅংশীজনিয় নেটওয়ার্কের সভাপতি ও সম্পাদক মহোদয় …

আরো পড়ুন

আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এসিড নিক্ষেপের হুমকির অভিযোগ

আবু জিহাদ বরগুনা  প্রতিনিধি : বরগুনার আমতলীতে জমি নিয়ে বিরোধের জেরে দায়ের করা মামলা তুলে না নিলে মামলার বাদী আফরোজা খানম পারুলকে এসিড নিক্ষেপ করে ঝলসে দেওয়া ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আসামি জসিম হাওলাদার ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় বাদী ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন তিনি। তবে এসিড নিক্ষেপের হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার …

আরো পড়ুন

“জনগণের সমস্যা দ্রুত সমাধানে আন্তরিক প্রশাসন”- ডিসি গোলাম রব্বানী”

ফরিদ আহমেদ নেছারাবাদ প্রতিনিধি : জনগণের ভোগান্তি হ্রাস এবং স্থানীয় নানা সমস্যা চিহ্নিত করে তা দ্রুততম সময়ে সমাধানের জন্য প্রশাসন পূর্ণ আন্তরিকতার সাথে কাজ করে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন পিরোজপুরের জেলা প্রশাসক (ডিসি) মোঃ গোলাম রব্বানী। ​তিনি স্পষ্ট জানান, সরকারি দপ্তরগুলোর মূল লক্ষ্যই হলো জনগণের সেবা নিশ্চিত করা। তাই যে কোনো সমস্যা বা অভিযোগ পেলেই প্রশাসনিকভাবে দ্রত পদক্ষেপ গ্রহণ করা …

আরো পড়ুন

আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন ছাত্রলীগের ধর্মঘট ঘিরে নাশকতার অভিযোগ

আবু জিহাদ বরগুনা প্রতিনিধি : বরগুনার আমতলীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে গ্রামীণ ব্যাংকের একটি শাখা, টিয়াখালী কলেজ ও আমতলী-কুয়াকাটা মহাসড়কের একটি স্থানে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা এসব স্থানে আগুন দেয় বলে জানা গেছে। তবে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। অন্যদিকে, ছাত্রলীগের ডাকা ধর্মঘটে মঙ্গলবার আমতলীতে তেমন কোনো প্রভাব পড়েনি। অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান …

আরো পড়ুন

পিরোজপুরে ছাত্রদলের ব্যতিক্রমী ব্যানার ঘিরে আলোচনা

নিজস্ব প্রতিবেদক: ব্যানারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কার্টুন, তাঁকে বহন করছে আওয়ামী লীগের নামসংবলিত একটি গাধা, আর সামনে ঝুলছে ‘ডিসেম্বর’ লেখা সাইনবোর্ড। ওপরে লেখা—‘নৌকা হাসিনার মানায় না’। এমন ব্যতিক্রমী রাজনৈতিক ব্যঙ্গচিত্রসংবলিত একটি ব্যানার ঘিরে পিরোজপুরে তৈরি হয়েছে কৌতূহল ও আলোচনা। ‎পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ এলাকায় টাঙানো ব্যানারটি পথচারী, শিক্ষার্থী ও স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করছে। প্রচলিত রাজনৈতিক প্রচার-প্রচারণার বাইরে কার্টুন …

আরো পড়ুন

কাউখালীতে ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন প্রত্যাশীদের মতবিনিময় সভা 

এস. এম. ইব্রাহীম, কাউখালী: পিরোজপুরের কাউখালীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির দলীয় সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার দক্ষিণ বাজারে বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের নির্দেশনায় …

আরো পড়ুন

কলাপাড়ার নীলগঞ্জে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ, হাত বাড়ালেই মিলছে ইয়াবা-গাঁজা

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইউনিয়নের বিভিন্ন এলাকায় সহজেই পাওয়া যাচ্ছে ইয়াবা, গাঁজা ও চোলাই মদ। মাদকের প্রভাবে বিপথে ঝুঁকছে তরুণ ও যুবসমাজের একটি অংশ। মাদক সেবনের অর্থ জোগাড় করতে গিয়ে কেউ কেউ চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে বলেও অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নীলগঞ্জ আবাসন, সুলতানগঞ্জ, …

আরো পড়ুন

পটুয়াখালীতে বিসিক উদ্যোক্তা মেলায় বাড়ছে ক্রেতা-দর্শনার্থী, নতুন স্বপ্ন দেখছেন উদ্যোক্তারা

মনজুর মোর্শেদ তুহিন, পটুয়াখালী প্রতিনিধি: শীতের আগমনী বার্তার সঙ্গে পটুয়াখালীতে জমে উঠেছে বিসিক উদ্যোক্তা মেলা–২০২৬। প্রতিদিন বাড়ছে ক্রেতা-দর্শনার্থীর ভিড়, বাড়ছে উদ্যোক্তাদের পণ্য বিক্রি, তৈরি হচ্ছে নতুন ব্যবসায়িক যোগাযোগ। স্থানীয় উদ্যোক্তাদের পাশাপাশি জেলার বাইরের উদ্যোক্তারাও নিজেদের উৎপাদিত পণ্য নিয়ে অংশ নিয়েছেন এ মেলায়। বাহারি পিঠাপুলি, দেশীয় হস্তশিল্প, বাঁশ-বেত, পাট ও মাটির তৈরি সামগ্রীর সমাহারে মুখর হয়ে উঠেছে ডিসি স্কয়ার মাঠ। মেলায় …

আরো পড়ুন