মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬

বরিশাল বিভাগ

দুই শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রফিকুল ইসলাম জামাল 

বুলবুল আহমেদ, রাজাপুর : ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। বুধবার দুপুর ২টায় রাজাপুর উপজেলার পূর্ব কানুদাসকাঠি আদর্শ নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পরে বিকেল ৩টায় কাঠালিয়া উপজেলার পশ্চিম ছিটকী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য …

আরো পড়ুন

গ্রামেই মিলছে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা, দক্ষিণ জয়নগরে ১৫০ রোগীকে ফ্রি চিকিৎসা

মাকছুদুর রহমান পাটোয়ারি, দৌলতখান : গ্রামাঞ্চলে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা এখনও অনেক মানুষের নাগালের বাইরে। অর্থনৈতিক সংকট, যোগাযোগের সীমাবদ্ধতা এবং সচেতনতার অভাবে বহু মানুষ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। এমন বাস্তবতায় ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে দক্ষিণ জয়নগর ইউনিয়ন উন্নয়ন সংস্থা। সংস্থাটির উদ্যোগে আহম্মদের হাট আলিম মাদ্রাসা ও দক্ষিণ-পশ্চিম সরকারি …

আরো পড়ুন

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ-সমাবেশ

ভোলা প্রতিনিধি : ‎হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে দলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হামলার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টায় ভোলা জেলা প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। ‎সমাবেশে বক্তারা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে হামলার ঘটনার নিন্দা জানিয়ে …

আরো পড়ুন

ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ধস, তদন্তে দুইটি টিম

সোলায়মান তুহিন, গৌরনদী : নির্মাণাধীন একটি সেতুর স্লাব ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই ভেঙে পড়ার ঘটনায় তদন্তে নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সেতু বিভাগের একটি তিন সদস্যর তদন্ত দল এবং বরিশাল জেলা প্রকল্প কর্মকর্তার নেতৃত্বাধীন আরেকটি তদন্তকারী টিম। বরিশালের গৌরনদী উপজেলা প্রকল্প অফিস সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও বাস্তবায়ন প্রকল্পের আওতায় …

আরো পড়ুন

মহিপুরে হত্যা মামলায় ইউপি সদস্য জসিমকে আসামি করার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া : কলাপাড়ার মহিপুরে আলোচিত হারিচ আহমেদ ওরফে মজিবুর হত্যা মামলায় ৯নং ধুলাসার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জসিম উদ্দিন খন্দকারকে আসামি করার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ সময় তারা জসিম উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। সোমবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় ৫নং ওয়ার্ডের সর্বস্তরের সাধারণ জনগণের ব্যানারে তাড়িকাটা দাখিল মাদরাসার সামনের …

আরো পড়ুন

উজিরপুরে নিষিদ্ধ জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, জব্দ ৩০ লাখ টাকার জাল

উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা বাজারে অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ মাছ ধরার জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। সোমবার (২৭ জুলাই) পরিচালিত এ অভিযানে ২৫৩টি চায়না দুয়ারি জাল, ৬৫ হাজার মিটার কারেন্ট জাল এবং ৬৭টি বোডা জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো ধ্বংস করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য …

আরো পড়ুন

ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় বৃক্ষরোপণ ও সবুজায়নের বিকল্প নেই-তথ্য মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, পৃথিবী আজ মারাত্মক জলবায়ু সংকটের সম্মুখীন। বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় উপকূলবর্তী নিম্নাঞ্চলগুলো পানির নিচে তলিয়ে যাচ্ছে। বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ বাংলাদেশও এই ঝুঁকিতে রয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় এ বিপর্যয় মোকাবিলা করতে বৃক্ষরোপণ ও সবুজায়নের বিকল্প নেই। মন্ত্রী সোমবার সকাল ১০টায় বরিশাল সদরের চরকাউয়া ইউনিয়নে পুনঃখননকৃত স্বনির্ভর খালের …

আরো পড়ুন

পিরোজপুরে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল, ভাইরাল ভিডিও

জাকির ফরাজী : পিরোজপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল করেছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। সোমবার (২৭ জুলাই) দুপুর থেকে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুমন সিকদারের নেতৃত্বে মুখোশ ও মাস্ক পরিহিত কয়েকজন ব্যক্তি ঝটিকা মিছিলে অংশ নেন। পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে …

আরো পড়ুন

চরফ্যাশনে সহপাঠিদের সঙ্গে গোসলে নেমে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু 

চরফ্যাশন প্রতিনিধি : সহপাঠিদের সঙ্গে গোসল করতে নেমে চরফ্যাশন সরকারি টিবি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী লাবিব মাহমুদ(১৫) মৃত্যু  হয়েছে। সে চরফ্যাশন আদালতের আইনজীবী অ্যাডভোকেট শিহাব মাহমুদের ছেলে। সোমবার দুপুরের পর ডাক বাংলোর পুকুরে এঘটনা ঘটে। চরফ্যাশন সরকারি টিবি মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক স্নিগ্ধা  জানান, সোমবার বিদ্যালয় মাঠে  ৬ষ্ঠ এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের ফুটবল খেলা হয়। খেলে শেষে খেলায় অংশগ্রহণকারী …

আরো পড়ুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের ডিন’স মেরিট অ্যাওয়ার্ড প্রদান

নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়েছে ডিন’স মেরিট আ্যাওয়ার্ড ২০২৬। ২৭ জুলাই বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের হাতে ডিন’স অ্যাওয়ার্ড তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জহির উদ্দিন স্বপন এম.পি.। এসময় তিনি শিক্ষার্থীদের …

আরো পড়ুন