বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬

বরিশাল বিভাগ

সমাবর্তনের আমেজে বিএম কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষা সমাপনী অনুষ্ঠান

মেহেরাব হোসেন রিফাত: সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সমাজকর্ম বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে সমাবর্তনের আদলে শিক্ষা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টায় সমাজকর্ম বিভাগের পাশে বাকসু ভবনের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা কালো গাউন ও সমাবর্তনের টুপি পরে শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে স্মৃতিবিজড়িত মুহূর্ত ক্যামেরাবন্দি করেন। কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং সমাজকর্ম …

আরো পড়ুন

বরিশাল স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে তালা,‘স্বৈরাচারের দোসর’ ডা. শাহিনের নিয়োগ বাতিল চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ

খান আব্বাস  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পদে ডা. মনিরুজ্জামান শাহীনকে নিয়োগ দেওয়ার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শেবাচিম হাসপাতালের উপপরিচালক পদে থাকাকালীন স্বৈরাচারী অবস্থান নেওয়া এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে জড়িত থাকার অভিযোগে এই বিতর্কিত কর্মকর্তার নিয়োগ বাতিল চেয়েছেন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (৭ জুলাই) শেবাচিম হাসপাতাল চত্বরে বৈষম্যবিরোধী …

আরো পড়ুন

বিএম কলেজে লাইব্রেরি অটোমেশন শীর্ষক ইন হাউস প্রশিক্ষণের উদ্বোধন 

মেহেরাব হোসেন রিফাত  বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে আধুনিক ও প্রযুক্তিনির্ভর লাইব্রেরি সেবা নিশ্চিত করতে কোহা (Koha) সফটওয়্যারের মাধ্যমে লাইব্রেরি অটোমেশন কার্যক্রমের উদ্বোধন এবং ইন হাউস প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) কলেজের শিক্ষক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মোঃ তাজুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত …

আরো পড়ুন

বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান বিএম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর রাশেদুল ইসলাম

মেহেরাব হোসেন রিফাত: সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার (৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, তিনি ১৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের একজন কর্মকর্তা। বর্তমানে …

আরো পড়ুন

১৩ জুলাই বরিশাল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আযাদ আলাউদ্দীন।। প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র ক্ষমতা গ্রহণের ৪ মাসের মাথায় প্রথমবারের মত বরিশাল বিভাগীয় সদরে সরকারি সফরে আসছেন ১৩ জুলাই। ঐদিন বরিশাল পৌঁছে নগরীর পাশে বহমান কীর্তনখোলা নদীর পর্বপাড়ে চরকাউয়া এলাকায় সদ্য পুণঃ খননকৃত একটি খালের দু ধারে বৃক্ষ রোপন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে বরিশালের বিভাগ ও জেলা প্রশাসনের কাছে এ ব্যাপারে সরকারি নির্দেশনা …

আরো পড়ুন

বরিশাল বিভাগের নতুন স্বাস্থ্য পরিচালক ডাঃ এস এম মনিরুজ্জামান

নিজস্ব প্রতিবেদক: বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (স্বাস্থ্য সেবা বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে ডাঃ এস এম মনিরুজ্জামানকে। তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন। তাকে বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) (চলতি দায়িত্ব) হিসেবে এই নতুন নিয়োগ দেওয়া হয়েছে। গত ৫ জুলাই ২০২৬ (রবিবার) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখা থেকে জারিকৃত এক …

আরো পড়ুন

নেছারাবাদ উপজেলা জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মো. ফরিদ আহমেদ, নেছারাবাদ প্রতিনিধি  ‎ সোমবার (৬ জুলাই) বিকাল ৪টায় নেছারাবাদ উপজেলা জামায়াতের প্রধান কার্যালয়ে আগামী ১৮ জুলাই বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছ। প্রস্তুতি সভায় বিভাগীয় সমাবেশে জনশক্তি ও শুভাকাঙ্ক্ষীদের জনসভা স্হলে নিয়ে যাওয়া এবং সমাবেশ বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা ও পরিকল্পনা করা হয়। ‎ ‎প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন- কেন্দ্রীয় শূরা সদস্য …

আরো পড়ুন

লালমোহনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

আজিম উদ্দিন খান, লালমোহন, ভোলা  “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলার লালমোহনে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত হয়েছে। ‘লালমোহন উপজেলা প্রশাসন’এবং ‘বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’-এর যৌথ উদ্যোগে সোমবার (৬ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে …

আরো পড়ুন

কুয়াকাটা-কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কে ১৫ বিপজ্জনক বাঁক, বাড়ছে দুর্ঘটনা

মহিপুর প্রতিনিধি: পর্যটনকেন্দ্র কুয়াকাটার প্রবেশদ্বার হিসেবে পরিচিত কুয়াকাটা-কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের ৭০ কিলোমিটার অংশে অন্তত ১৫টি বিপজ্জনক বাঁক রয়েছে। এসব ঝুঁকিপূর্ণ বাঁক অতিক্রম করতে গিয়ে প্রায়ই বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দুর্ঘটনার কবলে পড়ছে। ফলে দিন দিন বাড়ছে দুর্ঘটনা ও হতাহতের ঘটনা। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন কুয়াকাটাগামী পর্যটকবাহী বাসের চালক ও যাত্রীরা। একাধিক বাসচালক জানান, কুয়াকাটা থেকে কলাপাড়ার পথে কচ্ছপখালী লেক, হাজীপুর …

আরো পড়ুন

হিজলায় ছাত্রদল নেতার মটরসাইকেলের বহরে হামলা, মোটরসাইকেল আগুন, আহত ৪

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নে রাজনৈতিক কোন্দলে কয়েক দিন যাবৎ চলছে হামলা পাল্টা হামলা ভাংচুর লুটপাট অগ্নিসংযোগ। দিন দিন ভয়াবহ সংঘর্ষের রূপ ধারণ করেছে। ঘটনায় সূত্রপাত ঘটে গত ২১ শে জুন, বরিশাল জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল মোল্লার উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করেন ইউনিয়ন যুবদল নেতা মোস্তফা সিকদারের ছেলে সোহাগ জুবায়ের ও লাল চাঁন …

আরো পড়ুন