এস. এম. ইব্রাহীম, কাউখালী পিরোজপুরের কাউখালীতে স্থানীয় যুবসমাজকে ক্রীড়ামুখী করার লক্ষ্যে দিনব্যাপী এক মিনি ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) কাউখালী সদর ইউনিয়নের আয়রন মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় যুব সমাজের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টে সদর ইউনিয়নের ৪টি গ্রাম—জয়কুল, আয়রন, বড় বিড়ালজুরি ও মুক্তারকাঠী অংশ নেয়। দিনভর তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে বিকেলে …
আরো পড়ুনবরিশাল বিভাগ
পিরোজপুরে ৩৫০ কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
জাকির ফরাজী, পিরোজপুরঃ এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা শাখা। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর কনভেনশন সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫০ জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, বই ও শিক্ষার্থীবান্ধব বিভিন্ন প্রকাশনী তুলে …
আরো পড়ুনকাউখালী থানা পরিদর্শন করলেন ডিআইজি মো: জুলফিক্কার আলী হায়দার
এস. এম. ইব্রাহীম, কাউখালী বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিক্কার আলী হায়দার ৪ সেপ্টেম্বর ২০২৬ কাউখালী থানা পরিদর্শন করেছেন। ডিআইজি থানায় পৌঁছালে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী তাঁকে অভ্যর্থনা জানান। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরিদর্শনকালে ডিআইজি থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা করেন এবং কর্মকর্তা ও পুলিশ সদস্যদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ …
আরো পড়ুনমনপুরায় চাকরিচ্যুতির অভিযোগে সংবাদ সম্মেলন, এমএলএসএস সেলিম চাকরি ফেরত চান
মহিব্বুল্যাহ ইলিয়াছ মনপুরা প্রতিনিধি ভোলার মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজের এমএলএসএস পদ থেকে চাকরিচ্যুতির অভিযোগ তুলে চাকরি ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন মো. সেলিম (৪০)। মনপুরা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সেলিম উপজেলার দাসের হাট গ্রামের বাসিন্দা আবদুল হাসেমের ছেলে। তিনি দাবি করেন, ১ আগস্ট ২০০২ সালে মনোয়ারা বেগম মহিলা কলেজে এমএলএসএস পদে চাকরিতে যোগদান করেন। …
আরো পড়ুনহিজলায় সাত মামলার দুর্ধর্ষ আসামি ইয়াসিন গ্রেফতার
হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৭টি মামলার আসামি ইয়াসিন মাতুব্বর (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে। গতকাল ৫ সেপ্টেম্বর, শুক্রবার হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের একতা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত ইয়াসিন মাতুব্বর পেশায় একজন বোট চালক । উপজেলার গৌরবদী ইউনিয়নের চরকুশুরিয়া গ্রামের অলিউদ্দিন মাতুব্বরের ছেলে । পুলিশ জানায়, দুর্ধর্ষ এই আসামি একতা বাজারে অবস্থান …
আরো পড়ুনমেহেন্দিগঞ্জে জামায়াতের রুকনদের দিনব্যাপী শিক্ষা শিবির
এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ: বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর মাওলানা শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা সাইফুল্লাহর সঞ্চালনায় শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন …
আরো পড়ুনবরিশালে কাব্যস ইংলিশ পয়েন্টের বর্ণাঢ্য ‘ইংলিশ কার্নিভাল’ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধিঃ ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন ও শিক্ষার্থীদের মাঝে ইংরেজি শেখার আগ্রহ বাড়াতে বরিশালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘কাব্যস ইংলিশ পয়েন্ট ইংলিশ কার্নিভাল’। শনিবার ৫ই সেপ্টেম্বর নগরীর শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী এ কার্নিভালের আয়োজন করা হয়। উক্ত আয়োজনে ট্রাষ্ট ইউনিভার্সিটির ফারজানা শারমিন পিয়া অ্যাডমিশন এক্সিকিউটিভ, মো. জিয়াউল হক, ডেপুটি রেজিস্ট্রার ও হেড অব অ্যাডমিশন,ড. জি. এম. …
আরো পড়ুনহিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত
হিজলা প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী হিজলা উপজেলা শাখার উদ্যোগে মাসব্যাপী গণসংযোগ কর্মসূচি উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শহীদ বাকিউল্লাহ স্মৃতি পাঠাগারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল অঞ্চল পরিচালক ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা …
আরো পড়ুনমূলাদীতে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের আহত ৪, মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদক: বরিশালের মূলাদী উপজেলায় দীর্ঘদিন ধরে চলা জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৪ জন রক্তাক্ত ও গুরুতর জখম হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মূলাদীর চর কমিশনার গ্রামে এই হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ সেলিম (৫৩) বাদী হয়ে একই এলাকার হোসেন ফরাজীসহ ছয়জন নামীয় এবং অজ্ঞাত পরিচয় আরও ২-৩ জনকে আসামি করে মূলাদী …
আরো পড়ুনকাগজে ১৭, হাসপাতালে কার্যকর মাত্র ৬-৭ জন চিকিৎসক সংকটে বিপর্যস্ত বরগুনা জেনারেল হাসপাতাল
মইনুল আবেদিন খান, বরগুনা প্রতিনিধি: উপকূলীয় জেলা বরগুনায় চিকিৎসক সংকটের সঙ্গে যোগ হয়েছে কর্মস্থলে অনুপস্থিতি ও নানা কারণে দায়িত্ব পালনে ঘাটতি। এতে কাগজে-কলমে চিকিৎসক থাকলেও বাস্তবে তাদের একটি বড় অংশ নিয়মিত চিকিৎসাসেবা দিচ্ছেন না। ফলে মাত্র কয়েকজন চিকিৎসককে দিয়ে সামলাতে হচ্ছে বিপুলসংখ্যক রোগীর চাপ। এতে সরকারি চিকিৎসাসেবা নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন জেলার মানুষ। ২৫০ শয্যার বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসকের …
আরো পড়ুন
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।