জাকির ফরাজী, পিরোজপুর: দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, মামলা, হামলা ও কারাবরণের স্মৃতি রয়েছে পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রিয়াজ মাতুব্বর ও তার স্ত্রী, পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক ছাত্রীবিষয়ক সম্পাদক স্বাম্মী আক্তার রশ্মির। দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকার দাবি করলেও বর্তমান সময়ে অর্থনৈতিক সংকটে পরিবার নিয়ে কঠিন সময় পার করছেন এই দম্পতি। সন্তানদের শিক্ষা, চিকিৎসা ও প্রয়োজনীয় সামগ্রীসহ পারিবারিক …
আরো পড়ুনবরিশাল বিভাগ
কাউখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি আলী হোসেন, সম্পাদক আহসান হাবিব
এস. এম. ইব্রাহীম, কাউখালী পিরোজপুরের কাউখালীতে সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউখালী উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলা শাখা কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সর্বসম্মতিক্রমে মোঃ আলী হোসেন হাওলাদারকে সভাপতি এবং মাওলানা মোঃ আহসান হাবিবকে সাধারণ সম্পাদক মনোনীত করে ২৫ সদস্য বিশিষ্ট কাউখালী উপজেলা কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সহ-সভাপতি …
আরো পড়ুনকলাপাড়ায় ব্যবসায়ীদের দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ১০
মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় এক বাক্প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাতজন কলাপাড়া হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য বানাতী বাজারের দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতী বাজারে এসব ঘটনা ঘটে। …
আরো পড়ুনশেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য নাসরিনকে শুভেচ্ছা জানাল লাভ ফর ফ্রেন্ডস
নিজস্ব প্রতিবেদক : বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরীন দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ চিকিৎসাকেন্দ্র বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের পরিচালনা কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় তাকে ব্যতিক্রমীভাবে শুভেচ্ছা জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে নগরীর কাজীপাড়া এলাকায় আফরোজা খানম নাসরীনের নিজ বাসভবনে সংগঠনের পক্ষ থেকে টবসহ ফুলের গাছ উপহার দিয়ে এ শুভেচ্ছা জানানো হয়। …
আরো পড়ুননারীদের স্বাবলম্বী করতে রহমাতুল্লাহ’র পক্ষ থেকে হাঁস-মুরগির বাচ্চা বিতরণ
নিজস্ব প্রতিবেদক : নারীদের স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর পক্ষ থেকে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের চর আইচা ৫ নম্বর ওয়ার্ডে স্বল্প আয়ের পরিবারের নারীদের মাঝে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ করা হয়েছে। স্থানীয় নারী উদ্যোক্তা ও স্বল্প আয়ের পরিবারের মা-বোনদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্দেশ্যে এ কর্মসূচির আয়োজন করা …
আরো পড়ুনলালমোহনে ইয়াবাসহ আটক ৪ যুবক
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় ৫০ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এরআগে বৃহস্পতিবার রাতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের রায়পুরা কান্দি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. কাজল ইসলামের ছেলে মো. হাসিবুল্লাহ শামিম (২৫), ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা …
আরো পড়ুনবানারীপাড়ায় চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
বানারীপাড়া প্রতিনিধি : বানারীপাড়ার প্রখ্যাত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ‘হামিদ মেমোরিয়াল হাসপাতাল’ ও ‘মর্ডান ডায়াগনস্টিক সেন্টার’-এর বিরুদ্ধে অপপ্রচার, চাঁদা দাবি, কর্মকর্তা-কর্মচারীদের সাথে অশালীন আচরণ ও চিকিৎসকদের জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট বিকালে বানারীপাড়া প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হামিদ মেমোরিয়াল হাসপাতালের স্বত্ত্বাধিকারী মোহনীশ মোঃ অর্পণ এবং মর্ডান ডায়াগনস্টিক সেন্টারের স্বত্ত্বাধিকারী শুভ মল্লিক। …
আরো পড়ুনচাখার ওয়াজেদ মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন সাইদুল ইসলাম
বানারীপাড়া প্রতিনিধি : বানারীপাড়া’র চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি মনোনীত হয়েছেন বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শিক্ষানুরাগী মো: সাইদুল ইসলাম। গত ২৭ আগস্ট ২০২৬ তারিখে বরিশাল বোর্ড কর্তপক্ষের স্মারক নং ‘অশিবো/বিউ/২০২৬/৩০৭৫’ মূলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ এর ৬৮(১) নং ধারা অনুযায়ী বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো: সাইফুর রহমান …
আরো পড়ুনবরিশাল মহানগরীর কাউনিয়া থানায় জামায়াতের দায়িত্বশীল শিক্ষা বৈঠক
গণসংযোগ মাসে ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে: মাওলানা জহির উদ্দিন বাবর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত মাসব্যাপী গণসংযোগ কর্মসূচিকে সফল ও কার্যকর করতে সমাজের সর্বস্তরের মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শ ও কল্যাণের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর। শুক্রবার (২৮ আগস্ট) বরিশাল মহানগরীর কাউনিয়া …
আরো পড়ুনসংবাদ প্রকাশের পর পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুমকি প্রকৌশলী সুব্রত’র বিরুদ্ধে
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণের আইনগত প্রক্রিয়া ছাড়াই অসহায় পরিবারের পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগের পর এবার পারিবারিক কবরস্থান উচ্ছেদের নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা এলজিইডি প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে। কবরস্থান সরিয়ে না নিলে তা গুঁড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। অভিযোগ রয়েছে, ধামুড়া-শোলক সড়কের সংযোগ সড়ক নির্মাণের জন্য ব্যক্তিমালিকানাধীন জমি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। …
আরো পড়ুন
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।