শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে কুঞ্জেরহাট আল-হিকমা মডেল মাদরাসা সাফল্যের শীর্ষে

মো. মহিউদ্দিন মহিন : জাতীয় কবি নজরুল জন্মশতবার্ষিকী ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে শীর্ষস্থানীয় সাফল্য অর্জন করেছে ভোলার আল-হিকমাহ রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার শিক্ষার্থীরা। সাতটি ইভেন্টে অংশ নিয়ে মাদরাসাটির সাত শিক্ষার্থীই বিভিন্ন বিভাগে কৃতিত্ব অর্জন করেছে।

প্রতিযোগিতায় আল-হিকমাহ রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার শিক্ষার্থীরা দুটি ইভেন্টে প্রথম, একটি ইভেন্টে দ্বিতীয় এবং চারটি ইভেন্টে তৃতীয় স্থান অর্জন করে। প্রত্যেক প্রতিযোগীর সাফল্যে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

মাদরাসা কর্তৃপক্ষের সংশ্লিষ্টরা বলেন, শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও অধ্যবসায়ের পাশাপাশি শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে এবং আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে।

আল-হিকমাহ রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার পক্ষ থেকে এ অর্জনে পুরস্কাপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয়েছে। এর আগে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে তজুমদ্দিন উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় কুঞ্জেরহাট আল-হিকমা মডেল মাদরাসার শিক্ষার্থীরা ছয়টি প্রথম স্থান পুরস্কার সহ সব মিলিয়ে ১৩টি পুরস্কার লাভ করেছে।

মাদরাসার পরিচালক জানান: একাডেমিক শিক্ষার পাশাপাশি এ প্রতিষ্ঠানটি সাংস্কৃতিক অঙ্গনে স্থানীয় ও জাতীয় পর্যায়ে তাদের অবস্থান অব্যাহত রেখেছে। ইতোমধ্যে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন টিভি চ্যানেলে ইসলামী সংগীত পরিবেশন করে দেশব্যাপী সুনাম অর্জন ও পরিচিতি লাভ করেছে।

 

আরো পড়ুন

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১৩ শিক্ষার্থী মনোনীত হয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *