শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

‎পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া

‎জাকির ফরাজী : ‎মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে পিরোজপুরে ২২ দিনের বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম শুরু হয়েছে।

‎মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর পিরোজপুরের যৌথ আয়োজনে বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৪টায় হুলারহাট লঞ্চ টার্মিনাল থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

পরে কালিগঙ্গা ও কচা নদীতে যৌথ মহড়া দেওয়া হয়। ‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহামুদুর রহমান মামুন ও কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার।

‎এ সময় নৌবাহিনী ও পুলিশের সদস্যদের সমন্বয়ে গঠিত টিম অভিযানে অংশ নেয়। পুরো কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত। ‎জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা, মজুদ, সংরক্ষণ, পরিবহন ও বেচাকেনা নিষিদ্ধ থাকবে।

এ সময়ে নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদ-নদীতে নিয়মিত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। ‎মা ইলিশ রক্ষা, নির্বিঘ্নে প্রজনন নিশ্চিত করা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

আরো পড়ুন

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১৩ শিক্ষার্থী মনোনীত হয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *