বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

বরিশাল বিভাগ

কুয়াকাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত-১

মাহতাব হাওলাদার, মহিপুর : পটুয়াখালীর কুয়াকাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় জিসান (১৭) নামে এক কিশোর পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কুয়াকাটার লেম্বুরবন ময়লা পয়েন্ট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিসান শরীয়তপুর জেলার পালং থানার কাশিপুর গ্রামের আমির হোসেন শেখের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, জিসান, রাব্বি …

আরো পড়ুন

৭০০ টাকার চাকরি থেকে শতকোটি টাকার সম্পদের মালিক ভোলার ক্যাশিয়ার ফারুক!

এম এম রহমান, ভোলা : মাত্র ৭০০ টাকা বেসিক বেতনে স্বাস্থ্য সহকারী হিসেবে চাকরি শুরু করেছিলেন ওমর ফারুক। চাকরিজীবনের শেষ প্রান্তে এসে তিনি এখন শতকোটি টাকার সম্পদের মালিক—এমন অভিযোগ ঘিরে ভোলা জেলাজুড়ে চলছে ব্যাপক আলোচনা। দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার ওমর ফারুকের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুদকের প্রতি দাবি জানিয়েছেন …

আরো পড়ুন

ঈদের ছুটিতে মুলাদীতে ঘটে গেলো বিভিন্ন ঘটনা

মুলাদী প্রতিনিধি : বরিশালের মুলাদী উপজেলায় ঈদুল আযহার ছুটির মধ্যে ঘটে গেল বিভিন্ন দুর্যোগসহ বিভিন্ন অনুষ্ঠান। কালবৈশাখী ঝড়: গত ২৭মে গত বুধবার কালবৈশাখী ঝড়ে গাছ ও ডালপালা ভেঙে বিদ্যুতের তারের ওপর পড়ায় এবং কিছু স্থানে খুঁটি ও ইনসুলেটর ভেঙে যাওয়ায় সঞ্চালন লাইনে বিপর্যয় দেখা দেয়। এতে গাছপালা, ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ছয় ইউনিয়নে ৩দিন ধরে বিদুৎ সরবাহ বন্ধ ছিল: …

আরো পড়ুন

গৌরনদীতে চাঁদনী ট্রাভেলসের বাস-পিকআপ সংঘর্ষে আহত ১৪

সোলায়মান তুহিন, গৌরনদী : বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন। সোমবার (১ জুন) ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, গৌরনদী স্টেশন সূত্রে জানা গেছে, ভোর ৫টা ১৫ মিনিটে দুর্ঘটনার সংবাদ পেয়ে স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু …

আরো পড়ুন

চরফ্যাশনে হত্যা চেষ্টায় হামলায় নারীসহ আহত-৫

চরফ্যাশন প্রতিনিধি : জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক নারীসহ ৫জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন মোশারেফ হোসেন, মো.রাছেল, মো.রাশেদুল ইসলাম,মুজাম্মেল সিকদার ও কুলছুম। তারা সকলে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গত শুক্রবার বিকেলে  চরফ্যাশনের কলমী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডস্থ মুজাম্মেল সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা জানান, জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশী হযরত আলীর নেতৃত্বে তার পাঁচ ছেলে এবং ছেলে …

আরো পড়ুন

ঈদের আনন্দে সাংবাদিকদের সঙ্গে এমপি হাফিজ ইব্রাহিমের মিলনমেলা

রিয়াজ ফরাজী, বোরহানউদ্দিন : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলার সড়ক এলাকার কুড়ালিয়া হাউজে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি স্থানীয় উন্নয়ন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে …

আরো পড়ুন

ঝালকাঠির কুমারবাড়ি টু বাসন্ডা সড়কের বেহাল দশা, হাজারো মানুষের দুর্ভোগ

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি পৌরসভার পশ্চিম ঝালকাঠি ৬ নম্বর ওয়ার্ডের কুমারবাড়ি থেকে বাসন্ডা ব্রিজ পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ সড়কটি এখন নদীভাঙনের ভয়াল থাবায় অস্তিত্ব সংকটে। এক সময় এলাকার মানুষের চলাচলের প্রধান ভরসা থাকা এই সড়কের বিভিন্ন অংশ ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে। অবশিষ্ট অংশও যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। সড়কটি রক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবিতে সম্প্রতি ঝালকাঠি …

আরো পড়ুন

মাদক, সন্ত্রাস ও দ্রব্যমূল্যের চাপে বিপর্যস্ত মানুষ-শিবির সভাপতি

জাকির হোসেন : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম পিরোজপুরে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারত করেছেন। এ সময় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং দেশের চলমান অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সোমবার পিরোজপুরে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর প্রতিষ্ঠিত সাঈদী ফাউন্ডেশন ও তাফহিমুল কোরআন আলিয়া মাদ্রাসা মাঠে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। …

আরো পড়ুন

মুলাদীতে পারিবারিক বিরোধে চাচাকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪

মুলাদী প্রতিনিধি : বরিশালে মুলাদী উপজেলার সদর ইউনিয়নের দড়িচর লক্ষ্মীপুর গ্রামে বাংলাবাজার এলাকায় গত রোববার ৩১মে সন্ধ্যা পৌনে ৭টার দিকে আনোয়ার হোসেন ঢালী (৫৫) নিহত হন। তিনি দড়িচর লক্ষ্মীপুর গ্রামের মৃত হাচেন ঢালীর ছেলে। নিহতের পরিবার ও মামলার সূত্রে জানা গেছে, আনোয়ার ঢালীর একটি জমি তাঁর চাচাতো ভাই মোস্তফা ঢালী ও তার ছেলে ইমরান ঢালী জোড়পূর্বক ভোগদখল করে আসছিলেন। রোববার …

আরো পড়ুন

আগস্টেই চালু হচ্ছে বরিশাল শিশু হাসপাতাল: ড. জিয়া উদ্দিন হায়দার

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী আগস্ট মাসেই চালু হতে যাচ্ছে বরিশাল শিশু হাসপাতাল। হাসপাতালটির কার্যক্রম শুরুর প্রস্তুতি ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. জিয়া উদ্দিন হায়দার। সোমবার (১ জুন) দুপুরে বরিশাল নগরীর আমানতগঞ্জে অবস্থিত শিশু হাসপাতাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় হাসপাতালের অবকাঠামো, জনবল, চিকিৎসা সরঞ্জাম …

আরো পড়ুন