শনিবার, অক্টোবর ১০, ২০২৬

নানা আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন

নিজস্ব প্রতিবেদক
১৫ বছরের নানা সাফল্য ও অর্জনের ধারাবাহিকতা অতিক্রম করে গৌরবের ১৬ বছরে পদার্পণ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষা, গবেষণা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ এক আলোকিত প্রজন্ম গঠনে দক্ষিণের বাতিঘরখ্যাত এ উচ্চ বিদ্যাপীঠ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ২২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে বিশ্ববিদ্যালয় পরিবার। এ উপলক্ষ্যে সকাল ১০ টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম। উদ্বোধন শেষে উপাচার্যের নেতৃত্বে অনুষ্ঠিত হয় আনন্দ শোভাযাত্রা। এতে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলে অংশগ্রহণ করেন। বর্ণাঢ্য এ শোভাযাত্রাটি ক্যাম্পাস সংলগ্ন মহাসড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। এছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে ক্যাম্পাসের বিভিন্ন ভবনসমূহে বর্ণিল আলোকসজ্জারও ব্যবস্থা করা হয়।

আরো পড়ুন

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১৩ শিক্ষার্থী মনোনীত হয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *