শুক্রবার, জুলাই ১০, ২০২৬

বরিশালে বিশ্ব চিন্তা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
বরিশালে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বিশ্ব চিন্তা দিবস উদযাপন করেছে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন। ২২ ফেব্রুয়ারি রোববার নগরীর পশ্চিম মুসলিম গোরস্থান রোডস্থ আঞ্চলিক কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

বিশ্ব গার্ল গাইডস্ ও গার্ল স্কাউটস্ সংস্থার প্রতিষ্ঠাতা লর্ড বেডেন পাওয়েল এবং বিশ্ব চীফ গাইড লেডী ওলেভ বেডেন পাওয়েল-এর যুগ্ম জন্মদিন উপলক্ষে প্রতি বছর ২২ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী “বিশ্ব চিন্তা দিবস” পালিত হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় বরিশাল আঞ্চলিক কার্যালয়ে দিবসটি উদযাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, বরিশাল অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আঃ জব্বার। সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের বরিশাল অঞ্চলের আঞ্চলিক কমিশনার (চলতি দায়িত্ব) জাহান আরা বেগম। বিশ্ব চিন্তা দিবস উপলক্ষে মাননীয় জাতীয় কমিশনারের বাণী পাঠ করেন আঞ্চলিক সচিব হাসিন আরা বেগম। স্বাগত বক্তব্য দেন আঞ্চলিক ট্রেজারার দিপালী বাইন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরিশাল জেলার জেলা সদস্য কাজী সেলিনা। অনুষ্ঠানে বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে হলদে পাখি, গাইড, রেঞ্জার ও গাইড সদস্যসহ প্রায় ১৫০ জন অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বিশ্ব চিন্তা দিবসের তাৎপর্য তুলে ধরে গার্ল গাইডিং কার্যক্রমের মাধ্যমে নেতৃত্ব, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। দিনব্যাপী নানা আয়োজনে প্রাণবন্ত পরিবেশে দিবসটি উদযাপিত হয়।

আরো পড়ুন

গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ

সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল): দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে বরিশালের গৌরনদী উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *