রবিবার, জুলাই ২৬, ২০২৬

অন্যান্য

অপরাধের ছোবলে নিরাপত্তাহীন বরিশাল, ছয় মাসে ৩১ খুন

ফাহিম ফিরোজ : খুন, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, মাদক, চুরি-একটির পর একটি অপরাধে যেন ভারী হয়ে উঠছে বরিশালের জনজীবন। মাস পেরোতেই বাড়ছে অপরাধের সংখ্যা, অথচ অপরাধ দমনে দৃশ্যমান সাফল্য নেই বলে অভিযোগ সাধারণ মানুষের। আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান ও নানা উদ্যোগের দাবি থাকলেও অপরাধের পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। ফলে জনমনে বাড়ছে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা। জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় …

আরো পড়ুন

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে সমন্বিত কার্যক্রম আরও জোরদার করতে বরিশালে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অন্যান্য মশাবাহিত রোগ মোকাবেলায় পরিচ্ছন্নতা অভিযান, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত লার্ভা ও মশকনিধন কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। সভায় জেলার …

আরো পড়ুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৬০ শিক্ষার্থীকে শিক্ষা মেধাবৃত্তি প্রদান

ববি প্রতিনিধি : শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উচ্চশিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২৪টি বিভাগের ৬০ জন কৃতী শিক্ষার্থীকে ‘শিক্ষা মেধাবৃত্তি’ প্রদান করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এই মেধাবৃত্তি তুলে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অর্থায়নে বিভিন্ন বিভাগের ৬০ জন কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা মেধাবৃত্তি …

আরো পড়ুন

বরিশালের নতুন সিভিল সার্জনের অপসারণ দাবিতে কক্ষে তালা

নিজস্ব প্রতিবেদক : বরিশালের নবনিযুক্ত জেলা সিভিল সার্জন মো. মনিরুজ্জামানের অপসারণ দাবিতে আজ রোববার তাঁর কক্ষে তালা দিয়েছেন একদল ছাত্র। তাঁদের ভাষ্য, মনিরুজ্জামান কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের আমলের সুবিধাভোগী ছিলেন এবং তৎকালীন সরকারের শীর্ষ নেতাদের সঙ্গে তাল মিলিয়ে চলতেন। তাঁকে সিভিল সার্জনের দায়িত্ব পালন করতে দেওয়া হবে না। তালা দেওয়ার সময়ে সিভিল সার্জন তাঁর দপ্তরে ছিলেন না। এ ঘটনার …

আরো পড়ুন

বরিশাল পাসপোর্ট অফিসে তিন মাস ধরে পরে আছে ৮০০ পাসপোর্ট, বিপাকে কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক : পাসপোর্টের জন্য আবেদন, বায়োমেট্রিক সম্পন্ন, সব প্রক্রিয়া শেষ। এরপরও মাসের পর মাস অফিসেই পড়ে আছে শত শত পাসপোর্ট। এমন চিত্র এখন বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে। তিন মাসেরও বেশি সময় ধরে প্রস্তুত অবস্থায় পড়ে রয়েছে ৮০০টির বেশি পাসপোর্ট। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও গ্রাহকরা সেগুলো সংগ্রহ করতে না আসায় সংরক্ষণ ও বিতরণে বাড়ছে জটিলতা। পাসপোর্ট অফিস সূত্র জানায়, প্রতিদিন …

আরো পড়ুন

ছয় বছরে আট ববি শিক্ষার্থীর আত্মহত্যা, ১৬ জনের চেষ্টা

# স্থায়ী মনোরোগ বিশেষজ্ঞ নেই, কার্যকর নয় কাউন্সেলিং সেন্টার ফাহিম ফিরোজ : একের পর এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু যেন অজানা এক আতঙ্কের নাম হয়ে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। গত ছয় বছরে বিশ্ববিদ্যালয়ের অন্তত আট শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তাদের মধ্যে ছয়জনই নারী। একই সময়ে আত্মহত্যার চেষ্টা করেছেন আরও অন্তত ১৬ শিক্ষার্থী। এসব ঘটনার অধিকাংশের পেছনে উঠে এসেছে মানসিক অবসাদ, পারিবারিক ও …

আরো পড়ুন

বরিশালে ছয় মাসে ৭৯ নারী-শিশু ধর্ষণের শিকার

# প্রতি মাসে গড়ে ১৩ জনের বেশি ধর্ষণের শিকার হচ্ছেন ফাহিম ফিরোজ : বরিশালে নারী ও শিশুদের জন্য নিরাপত্তাহীনতা দিন দিন প্রকট আকার ধারণ করছে। ধর্ষণ যেন এখন বিচ্ছিন্ন কোনো অপরাধ নয়, বরং উদ্বেগজনক সামাজিক সংকটে পরিণত হয়েছে। শিশু থেকে গৃহবধূ—কেউই রেহাই পাচ্ছেন না যৌন সহিংসতার হাত থেকে। কখনো অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, কখনো বিয়ের প্রলোভনে, আবার কখনো প্রভাব-প্রতিপত্তি ব্যবহার …

আরো পড়ুন

বরিশালে সাংস্কৃতিক ব্যক্তি ও প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলার বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বরিশাল জেলা প্রশাসক মো. মামুন খন্দকার অনুদানের চেক সংশ্লিষ্ট সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি ও প্রধানদের হাতে তুলে দেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রাপ্ত আবেদনের ভিত্তিতে যাচাই-বাছাই শেষে নির্বাচিত সাংস্কৃতিক ব্যক্তি ও …

আরো পড়ুন

বিএম কলেজ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি-তানজীল, সম্পাদক-রিফাত

ক্যাম্পাস প্রতিনিধি : সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএমসিজেএ) ২০২৬-২৭ কার্যবর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মিরর নিউজের ক্যাম্পাস প্রতিনিধি তানজীল ইসলাম শুভ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলাদেশ বাণীর ক্যাম্পাস প্রতিনিধি মেহেরাব হোসেন রিফাত। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিএম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম এবং প্রধান সমন্বয়কারী ও জার্নালিস্ট …

আরো পড়ুন

বাজেট প্রণয়নে নগরবাসীর মতামত নিল বরিশাল সিটি কর্পোরেশন

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ইতিহাসে প্রথমবারের মতো বাজেট প্রণয়নের আগে সরাসরি নগরবাসীর মতামত গ্রহণ করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়ন উপলক্ষে বুধবার (২২ জুলাই) বিকেলে নগর ভবনের সভাকক্ষে ‘নাগরিক ভাবনা’ শীর্ষক ব্যতিক্রমী মতবিনিময় সভার আয়োজন করে বরিশাল সিটি কর্পোরেশন। সভায় সভাপতিত্ব করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। সভায় বক্তারা বলেন, বরিশাল সিটি কর্পোরেশন …

আরো পড়ুন