নিজস্ব প্রতিবেদক : বরিশাল নতুল্লাবাদ থেকে দূরপাল্লার যানবাহন ছাড়তে শুরু করেছে। দুই দিন গাড়ি চলাচল বন্ধ থাকার পরে শুক্রবার দুপুর তিনটা থেকে বরিশালের অভ্যন্তরীণ ও দূরপাল্লার গাড়ি চলাচল শুরু হয়। সরেজমিনে নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, বাস স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। ভোটাধিকার প্রয়োগ করে সবাই ছুটছে কর্মস্থলের উদ্দেশে। যাত্রীদের অভিযোগ, তাদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। …
আরো পড়ুনবরিশাল
পরাজিত হয়েও হিজলা-মেহেন্দিগঞ্জবাসীর পাশে থাকার ঘোষণা দিলেন আবদুল জব্বার
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ৭৪ হাজার ৬৮৪ ভোট পেয়েও হেরে গিয়েছেন জামায়াত মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা আবদুল জব্বার। সেখানে ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৮ হাজার ৩২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. রাজিব আহসান। আর দাঁড়িপাল্লার অর্ধেক ভোট পেয়ে ৩য় অবস্থানে গেছেন ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি …
আরো পড়ুনবরিশাল জেলার সবকটি আসনে বিএনপির নিরঙ্কুশ বিজয়
আযাদ আলাউদ্দীন ।। বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৩টায় বেসরকারিভাবে জেলার ৬টি আসনের ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. খাইরুল আলম সুমন। বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে মোট ভোটকেন্দ্র ১২৯টি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ধানের শীষ প্রতীকের প্রার্থী জহির উদ্দিন স্বপন পেয়েছেন ১ লাখ ৫৫২ ভোট। তার নিকটতম …
আরো পড়ুনবরিশালে ভোট পড়েছে ৬০ শতাংশ, চলছে গণনা
নিজস্ব প্রতিবেদক : সিটি করপোরেশন ও সদর উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৫ আসনের ১৭৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রায় ৬০% ভোট পড়েছে বলে বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের সূত্রে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গননা চলছিলো। সকালে নগরীর বিভিন্ন ভোটকেন্দ্র ভোটার ছিল কিছুটা কম। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে দেখা গেছে বিভিন্ন ভোট কেন্দ্রে। শহরের …
আরো পড়ুনমেহেন্দিগঞ্জে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলায় আহত ৭, বিএনপির অস্বীকার
নিজস্ব প্রতিবেদক : প্রচারণার শেষ দিনে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আন্দারমানিক ইউনিয়নের পূর্ব আন্দারমানিক কলকুঠি মাদরাসার সামনে বিএনপি নেতাকর্মীদের হামলায় জামায়াতের ৭ কর্মী আহত হয়েছে। এসময় ভাঙচুর করা হয়েছে তাদের ১২টি মোটরসাইকেল। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বরিশাল প্রেসক্লাবে আয়োজিত বরিশাল-৪ আসনে জামায়াতের প্রার্থীর পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- বরিশাল-৪ আসনে …
আরো পড়ুনজাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শিক্ষার্থীদের বাস ভাড়ায় ৬০ শতাংশ ছাড়
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিজ নিজ নির্বাচনী এলাকায় ভোটাধিকার প্রয়োগে সহায়তার জন্য বরিশাল বিভাগে বাস ভাড়ায় বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে। বরিশাল বিভাগীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বরিশাল বিভাগের সকল রুটে চলাচলকারী বাসে শিক্ষার্থীদের জন্য ৬০ শতাংশ ভাড়া মওকুফ করা হবে। …
আরো পড়ুনবানারীপাড়ায় সেনাবাহিনীর তল্লাশিতে বিএনপি নেতার বাসা থেকে অস্ত্র উদ্ধার
মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়া: বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারি ইউনিয়ন শ্রমিক দল নেতা ফিরোজ সরদারের ঘর থেকে অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী।ফিরোজ সরদারের বাড়ি উপজেলার বাইশারি ইউনিয়নের শিয়ালকাঠি গ্রামে। সেনাবাহিনীর ব্রিফিং থেকে জানাগেছে, ৯ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ১১ টায় ডিজিএফআই ও এনএসআই এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৭ পদাতিক ডিভিশনের ৬ পদাতিক ব্রিগেডের অর্ন্তগত ৬২ ইস্ট বেঙ্গল এর দায়িত্বপূর্ন এলাকা বানারীপাড়া আর্মি ক্যাম্পের …
আরো পড়ুনভোটগ্রহণ উপলক্ষে বরিশালে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বরিশাল জেলায় নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বরিশাল জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২ ফেব্রুয়ারি স্বাক্ষরিত ওই গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১১ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত …
আরো পড়ুনখালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় গৌরনদীতে স্মরণসভা ও দোয়া মাহফিল
সোলায়মান তুহিন, গৌরনদী : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় গৌরনদীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সৌদি প্রবাসী মোঃ হুমায়ুন কবিরের আয়োজনে শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় গৌরনদী পৌর এলাকার দিয়াশুর বড় বাড়িতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের …
আরো পড়ুনসকল সম্প্রদায়ের নিরাপত্তার প্রতিশ্রুতি দিলেন জহির উদ্দিন স্বপন
সোলায়মান তুহিন, গৌরনদী : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন ও ভোট চেয়ে এক বিশাল নির্বাচনী জনসভায় বক্তব্য রেখেছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া হাই স্কুল মাঠে আয়োজিত এ জনসভায় …
আরো পড়ুন
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।