রবিবার, জুন ২১, ২০২৬

বরিশাল

বরিশালে গোপন বৈঠক পণ্ড, আ.লীগের ১০ কর্মী-সমর্থকসহ আটক ৩০

নিজস্ব প্রতিবেদক : কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের গোপন বৈঠক পণ্ড করে দিয়েছে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশ। শুক্রবার ভোরে নগরীর বিএম কলেজসংলগ্ন মধু মিয়ার গলির একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অন্তত ১০ কর্মী-সমর্থককে আটক করা হয়। একই দিনে নগরজুড়ে বিশেষ অভিযান চালিয়ে মোট ৩০ জনকে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। পুলিশ সূত্রে …

আরো পড়ুন

প্রতিমন্ত্রীর পরিদর্শনের পর ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ

নিজস্ব প্রতিবেদক : কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিতি ও দেরিতে অফিসে আসার দায়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ও বিআইডব্লিউটিসির ১৬ কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিকভাবে স্ট্যান্ড রিলিজ ও বদলি করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান কর্তৃক বরিশাল ও ঢাকার বিভিন্ন সরকারি দপ্তরে আকস্মিক পরিদর্শনের পর এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। শুক্রবার (২২ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য …

আরো পড়ুন

প্রাণ ফিরে পেলো মহাসড়কের পাশে ময়লা-আবর্জনায় মৃত লেক

ফাহিম ফিরোজ : একসময় যেখানে বিকেলের বাতাসে স্বস্তি খুঁজতেন স্থানীয়রা, সেই লেকপাড়ই পরিণত হয়েছিল দুর্গন্ধ আর ময়লা-আবর্জনার ভাগাড়ে। ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন বরিশাল নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের রূপাতলী এলাকার ডি-ব্লক সংলগ্ন লেকটি দীর্ঘদিন ধরে বর্জ্যে ভরে থাকায় অতিষ্ঠ হয়ে উঠেছিলেন আশপাশের মানুষ। পচা আবর্জনার দুর্গন্ধে নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে পড়েছিল, মশার উপদ্রবে সন্ধ্যার পর ঘরের বাইরে বের হওয়াও যেন ছিল দুর্ভোগের …

আরো পড়ুন

শেবাচিমে প্রসূতির মৃত্যু: লাশ দাফন নিয়ে জামাই-শ্বশুরের টানাটানি ও হাতাহাতি

খান আব্বাস : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে লাশ দাফন নিয়ে স্বামী ও বাবার পরিবারের মধ্যে চরম উত্তেজনা, টানাটানি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২২ মে) দুপুরে শেবাচিম হাসপাতাল চত্বরে এই ঘটনা ঘটে। পরে হাসপাতালের দায়িত্বে থাকা আনসার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, এক বছর …

আরো পড়ুন

বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, হানিট্র্যাপ চক্রসহ গ্রেফতার ২১

নিজস্ব প্রতিবেদক : বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে ব্যাপক বিশেষ অভিযান চালিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে হানিট্র্যাপ চক্রের ৬ সদস্যসহ মোট ২১ জনকে আটক করা হয়েছে। অভিযানে মাদক উদ্ধার, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার এবং বিভিন্ন মামলার আসামিদেরও আটক করা হয়। বৃহস্পতিবার বিএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে …

আরো পড়ুন

রাজাপুরে কলেজ ছাত্রীর বিষপানে আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক : মোবাইল ছিনিয়ে নেওয়া এবং অনবরত মানসিক নির্যাতন ও সামাজিক অপমান সহ্য করতে না পেরে ইসরাত জাহান পলি (১৬) নামের এক কলেজ ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। মুমূর্ষু অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করা হলে গত রাত আনুমানিক ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে ওই হাসপাতালের মর্গে নিহতের সুরতহাল ও ময়নাতদন্ত (পোস্টমর্টেম) প্রক্রিয়া …

আরো পড়ুন

শুক্রবার বাণিজ্য মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল শুক্রবার বিকেলে বরিশাল নগরীর পরেশ সাগর মাঠে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন করা হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন চেম্বার অফ কমার্সের সভাপতি এবায়েদুল হক চান । এবায়েদুল হক চান বলেন মেলা বন্ধ হবার কোন চিঠি আমি পাইনি। ফেসবুক এবং কিছু সংখ্যক পেপারে দেখেছি হাইকোর্টের নির্দেষে মেলা বন্ধ। এরকম কোন চিঠি আমি পাইনি। আজ …

আরো পড়ুন

গৌরনদীতে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু, একজন আহত

গৌরনদী প্রতিনিধি : আকস্মিক বজ্রপাতে পানবরজের দুইজন শ্রমিক ঘটনাস্থলেই মারা গেছেন। এসময় গুরুত্বর আহত হয়েছেন আরো এক শ্রমিক। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার দুপুরে গৌরনদী উপজেলার মাহিলাড়ার ভিমেরপাড় এলাকায়। তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. তৌকির হোসেন জানিয়েছেন, মৃত অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হয়েছে। তারা …

আরো পড়ুন

বরিশালে কোরবানির মাঠে ১১শ’ কেজির ‘রিকিশি’

নিজস্ব প্রতিবেদক : ৯০ দশকের জনপ্রিয় ডাব্লিউডাব্লিউই রেসলার ‘রিকিশি’র নাম এবার জায়গা করে নিয়েছে বরিশালের কোরবানির পশুর হাটে। প্রায় ১১শ’ কেজি ওজনের বিশাল আকৃতির একটি ফ্রিজিয়ান জাতের গরুর নাম রাখা হয়েছে ‘রিকিশি’। আর এই গরুকে ঘিরেই এখন বরিশালজুড়ে চলছে ব্যাপক আলোচনা ও দর্শনার্থীদের ভিড়। খামার সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ মাস আগে গরুটি বরিশালের এমইপি এগ্রো খামারে আনা হয়। এরপর …

আরো পড়ুন

বরিশালে তিন ডায়াগনস্টিক সেন্টার ও এক দধিঘরকে ৪৪ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীতে অভিযান চালিয়ে তিনটি ডায়াগনস্টিক সেন্টার ও একটি দধিঘরকে মোট ৪৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২১ মে) নগরীর প্যারারা রোড ও চাঁদমারি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় অফিসের উপ-পরিচালক অপূর্ব অধিকারী ও সহকারী পরিচালক ইন্দ্রানী দাসের …

আরো পড়ুন