শনিবার, অক্টোবর ১০, ২০২৬

বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মীদের প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক : ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বরিশাল নগরীর কালিবাড়ী রোডের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকার। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুম্পা শিকদার। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা।

বরিশাল জেলা ও সদর উপজেলা প্রশাসন এবং সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ফ্যামিলি কার্ড বাস্তবায়নের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং তথ্য সংগ্রহের প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেওয়াই এ প্রশিক্ষণের উদ্দেশ্য।

 

আরো পড়ুন

বরিশালে পুলিশ ও বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : বরিশালে ক্ষমতার প্রভাব খাটিয়ে বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে জমি দখল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *