রবিবার, নভেম্বর ২২, ২০২৬

বরিশাল

আগৈলঝাড়ায় সরকারি জমি ব্যক্তি নামে নামজারি ও খতিয়ান দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: বরিশালের আগৈলঝাড়ায় অর্থের বিনিময়ে সরকারি জমি ব্যক্তি নামে নামজারি ও রেকর্ড দেওয়ার অভিযোগ উঠেছে ভূমি অফিসের দুই কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে। বৃহস্পতিবার বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন আগৈলঝাড়া উপজেলার বাগদা খাজুরিয়া গ্রামের বাসিন্দা ভুক্তভোগী মো. ছত্তার মিয়া। তার দাবি স্থানীয় আওয়ামী লীগ নেতার যোগসাজসে এ দুর্নীতি করেছে ভুমি অফিসের কর্মচারীরা। সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অনিয়ম এবং …

আরো পড়ুন

বাবুগঞ্জ ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

বাবুগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। সাধারণ ও বিএমটি শাখার শিক্ষার্থীদের নিয়ে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আ.ন.ম. আ. হালিম। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও বিশিষ্ট …

আরো পড়ুন

আগৈলঝাড়ায় ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ সুবিধা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বাংলাদেশে সৌরবিদ্যুৎ, বিশেষ করে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সুবিধা, সম্ভাবনা ও সম্প্রসারণের প্রতিবন্ধকতা নিয়ে আগৈলঝাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সৌরবিদ্যুৎ বিষয়ে জনগণের জ্ঞান, প্রচলিত ভুল ধারণা, সম্ভাবনা ও বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়ে একটি নীতিপত্র উপস্থাপন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দদের নিয়ে আগৈলঝাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিস রুমে এ সভা অনুষ্ঠিত …

আরো পড়ুন

আগৈলঝাড়ায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

আগৈলঝাড়া প্রতিনিধিঃ  বরিশালের আগৈলঝাড়া উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার রত্নপুর ইউনিয়নের বারোহাজার গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান। গ্রেপ্তার ফরহাদ তালুকদার (৬২) বারোহাজার বরিয়ালী এলাকার মৃত মোহাম্মদ সাইদুর রহমানের ছেলে এবং তিনি কার্যক্রম নিষিদ্ধ উপজেলা …

আরো পড়ুন

বিএম ও হাতেম আলী কলেজে ইসলামী ছাত্র আন্দোলনের ম্যারাথন প্রতিযোগিতা

মেহেরাব হোসেন রিফাত : ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ও সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ শাখার যৌথ উদ্যোগে বর্ণাঢ্য ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আয়োজিত এ প্রতিযোগিতায় দুই কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়। ম্যারাথন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে …

আরো পড়ুন

বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের পেশা উন্নয়ন আলোচনা ও সাংস্কৃতিক আয়োজনে অনুষ্ঠিত হলো ম্যানেজমেন্ট ফেস্ট 

মেহেরাব হোসেন রিফাত:  বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে পেশা উন্নয়নবিষয়ক আলোচনা, আন্তঃবিভাগ পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ম্যানেজমেন্ট ফেস্ট ৩.০ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে ব্যবস্থাপনা বিভাগের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণির বর্তমান ও সাবেক শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান …

আরো পড়ুন

হিজলায় বুদ্ধিপ্রতিবন্ধী নারী ৭ মাসের অন্তঃসত্ত্বা,পিতৃত্ব নিয়ে অনিশ্চয়তা

হিজলা প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের চরছয়গাও গ্রামের এক বুদ্ধিপ্রতিবন্ধী অসহায় নারী ৭ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা ঘটেছে । এ ঘটনায় অসহায় নারীর মা মেহেরাজি বাদি হয়ে ধর্ষণ আইনে হিজলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে । এতে ঐ এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । জানা গেছে বুদ্ধি প্রতিবন্ধী নারীর বাবা আকু আকনের মৃত্যুর পর …

আরো পড়ুন

উজিরপুরে দুই হতদরিদ্রকে অটোভ্যান বিতরন 

মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় দুই হতদরিদ্র ব্যক্তির হাতে অটোভ্যান তুলে দেওয়া হয়েছে। কর্মসংস্থানের মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তুলতে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ সহায়তা দেওয়া হয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে গড়িয়া গ্রামের রফিক গোমস্তা ও পূর্ব ধামুরা গ্রামের মিলন বিশ্বাসের হাতে দুটি অটোভ্যান তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা …

আরো পড়ুন

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দোয়া অনুষ্ঠান

ভূঁইয়া কামাল, মুলাদী: বরিশালের মুলাদী প্রেসক্লাব শাহজাহান মাহমুদ (বাদশা স্যার) হল রুমে সকাল ১১টায় বড় পীর হযরত আব্দুল কাদির জিলানী (রহ.)-এর ওফাত দিবসে মুলাদী উপজেলা জাতীয় ইমাম সমিতির আয়োজনে আলোচনা সভা ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মুলাদী উপজেলা প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতি সভাপতি মাও: জাহাঙ্গীর হোসেন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় ইমাম সমিতি উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি মো: …

আরো পড়ুন

পরকীয়ার অভিযোগে ভাঙনের মুখে ৮ বছরের সংসার, বাবার স্নেহবঞ্চিত দুই শিশু

ফাহিম ফিরোজ : একটু একটু করে গড়ে তোলা সংসার। স্বপ্ন ছিল স্বামী-সন্তানকে নিয়ে সুখে-শান্তিতে জীবন কাটানোর। কিন্তু সেই স্বপ্ন এখন ভেঙে চুরমার। পরকীয়ার অভিযোগ, যৌতুক দাবি ও নির্যাতনের ঘটনায় ধ্বংসের পথে আব্দুল হাদী ও জান্নাতুল ফেরদৌসের আট বছরের সংসার। স্বামী-স্ত্রীর বিরোধের সবচেয়ে বড় ভুক্তভোগী হয়ে পড়েছে তাদের অবুঝ দুই সন্তান। বাবা থাকলেও দীর্ঘদিন ধরে বাবার আদর, স্নেহ ও আর্থিক সহায়তা …

আরো পড়ুন