ভূঁইয়া কামাল, মুলাদী: বরিশালের মুলাদী প্রেসক্লাব শাহজাহান মাহমুদ (বাদশা স্যার) হল রুমে সকাল
১১টায় বড় পীর হযরত আব্দুল কাদির জিলানী (রহ.)-এর ওফাত দিবসে মুলাদী উপজেলা
জাতীয় ইমাম সমিতির আয়োজনে আলোচনা সভা ও বিশেষ দোয়া মোনাজাত
অনুষ্ঠিত হয়।
মুলাদী উপজেলা প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতি সভাপতি মাও: জাহাঙ্গীর
হোসেন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় ইমাম সমিতি
উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি মো: রফিকুল ইসলাম।
মুলাদী উপজেলা মসজিদের ইমাম মাও: শরিয়ত উল্লাহর সঞ্চালনায় আলোচনা
রাখেন, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা নাজমুল আকন, অধ্যাপক মাও: নিজাম
নিজাম উদ্দিন, সহকারী অধ্যাপক মাও: আব্দুল হক, মুলাদী প্রেসক্লাবের সিনিয়র
সহ-সভাপতি মো: নজিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো: রোকনুজ্জামান
মোল্লা, কবি ও কোষাধ্যক্ষ মো: আতিকুর রহমান মিরন। দোয়া মোনাজাত
পরিচালনা করেন প্রধান অতিথি মাওলানা মুফতি মো: রফিকুল ইসলাম।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।