শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

পিরোজপুর

ফলন ভালো, দামে মন্দা: নেছারাবাদে আমড়া চাষিদের মাথায় হাত

ফরিদ আহমেদ, ‎নেছারাবাদ : ‎পিরোজপুরের নেছারাবাদে এ বছর আমড়ার বাম্পার ফলন হলেও অনুন্নত যোগাযোগব্যবস্থা আর যথাযথ সংরক্ষণের অভাবে প্রতি বছর লাখ লাখ টাকার আমড়া নষ্ট হয়ে যাচ্ছে। ভালো ফলনেও আমড়ার উপযুক্ত দাম না মেলায় বরাবরই লাভের মুখ থেকে বঞ্চিত হচ্ছেন ব্যবসায়ী ও চাষিরা। ‎‎আশির দশকের মাঝামাঝি সময়ে এ অঞ্চলে আমড়ার বাণিজ্যিকভাবে চাষ শুরু হয়। আমড়ার ভালো ফলনেও এ পর্যন্ত ব্যক্তিগত …

আরো পড়ুন

আপনাদের কাছ থেকে সংখ্যালঘু শব্দটি শুনতে চাই না আর- গণপূর্ত প্রতিমন্ত্রী

ফরিদ আহমেদ, নেছারাবাদ : ‎‎ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি। তিনি বলেন, ‘সনাতনী হিন্দু সম্প্রদায়ের সকলের আমাদের মতো এদেশে সমান অধিকার রয়েছে। আমি আজকে থেকে আপনাদের কাছ থেকে সংখ্যালঘু শব্দটা শুনতে চাই না আর। আমরা সবাই সমান অধিকার। আমাদের …

আরো পড়ুন

সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশের নাগরিক- গণপূর্ত প্রতিমন্ত্রী

এস. এম. ইব্রাহীম, কাউখালী : ‎সনাতন ধর্মাবলম্বীদের পাশে সরকার রয়েছে উল্লেখ করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর বলেছেন, “সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের পাশে সরকার রয়েছে। শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও তাঁদের পাশে রয়েছেন।” ‎‎​সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১২টায় পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা …

আরো পড়ুন

গর্ভবতী নারীকে মারধর, গর্ভের সন্তানের মৃত্যু: প্রধান আসামি গ্রেপ্তার

‎জাকির ফরাজীঃ সাত মাসের অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ, গর্ভের সন্তানের মৃত্যু এবং পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার মামলায় পলাতক প্রধান অভিযুক্ত মো. সোহাগ সিকদারকে (২৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। অভিযোগ রয়েছে, হামলার সময় ওই নারী ও তাঁর স্বামীর কাছ থেকে নগদ ১ লাখ ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং নারীকে প্রায় দুই ঘণ্টা আটকে রাখা হয়। পরে আহত অবস্থায় …

আরো পড়ুন

১৫ হাজার টাকা জরিমানার কয়েক ঘণ্টার মধ্যেই কৃষি কর্মকর্তার উপর হামলা  

নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে লাইসেন্স ছাড়া সার বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে ১৫ হাজার টাকা জরিমানা করার কয়েক ঘণ্টার মধ্যে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে এক সার ব্যবসায়ীর বিরুদ্ধে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার দীঘিরজান বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সার ব্যবসায়ী মো. বাবুল মোল্লার (৫৫) বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী কর্মকর্তা বিপুল কুমার মল্লিক …

আরো পড়ুন

কবর থেকে ওয়াজেদ মিয়াকে এনে ভিসি বানালে বিজ্ঞান হবে?’—উপাচার্যের বিস্ফোরক মন্তব্য

‎নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর: ‎পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর দেবে হাসিনার স্বামী ড. ওয়াজেদ মিয়াকে, কবর থেকে আইনা ভিসি বানায়ে দেবে, তাহলে এটা সায়েন্স (বিজ্ঞান) হয়ে যাবে, নাহ।’ আরবি বিভাগের অধ্যাপক হয়েও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়ে এভাবেই নিজের নিয়োগ নিয়ে প্রশ্নের জবাব দিয়েছেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) উপাচার্য অধ্যাপক …

আরো পড়ুন

পিরোজপুর মঠবাড়িয়ায় ৪ কেজি গাঁজাসহ আটক-১ 

নিজস্ব প্রতিবেদকঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় মাদকবিরোধী অভিযানে একটি ট্রলি ব্যাগ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সুভ সাচকী (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অলিউর রহমান (৪৯) নামে আরেক ব্যক্তি পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। ‎ ‎রোববার (১১ অক্টোবর) মঠবাড়িয়া থানা-পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ‎ ‎প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, …

আরো পড়ুন

কাউখালীতে মা ইলিশ রক্ষায় মৎস্য অধিদপ্তরের অভিযান

এস. এম. ইব্রাহীম, কাউখালী : পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬-এর অংশ হিসেবে কঁচা নদীতে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর। রবিবার (১১ অক্টোবর) বিকেলে পরিচালিত এ অভিযানে কঁচা নদী থেকে প্রায় সাড়ে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।  জব্দকৃত এসব কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উপজেলা মৎস্য অফিসার …

আরো পড়ুন

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক এমপির ভাইয়ের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : প্রবাসে থাকলেও নিজের কেনা জমি নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন পিরোজপুরের মঠবাড়িয়ার এক প্রবাসী। তাঁর কেনা জমিতে প্রবেশ করে টিনের বেড়া ভেঙে ঘরের মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. আনোয়ার হোসেনের ভাই ও মঠবাড়িয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জালাল মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় জালাল মিয়াসহ দুজনের নাম উল্লেখ করে এবং ২০ থেকে …

আরো পড়ুন

‎কুরআনের শিক্ষা বিশ্বে সম্মান এনে দেয়: এমপি মাসুদ সাঈদী

‎‎নিজস্ব প্রতিবেদক : ‎কুরআনের শিক্ষা মানুষকে জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে বিশ্বের মানুষের কাছে সম্মানিত করে তুলতে পারে বলে মন্তব্য করেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাসুদ সাঈদী। তিনি বলেন, “কুরআনকে ভালোভাবে জানলে বিশ্বের সবার কাছে নন্দিত হওয়া যায়। মরহুম আল্লামা সাঈদী কুরআনের কারণে বিশ্ববাসীর কাছে নন্দিত হয়েছিলেন।” ‎পিরোজপুরের দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক …

আরো পড়ুন