বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

রাজাপুরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী গোলাম আজম সৈকতের গণসংযোগ ও লিফলেট বিতরণ

রাজাপুর প্রতিনিধি।।

ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী গোলাম আজম সৈকত শনিবার রাজাপুরে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা জনগণের হাতে তুলে দেন তিনি।

এ সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির বিভিন্ন সংস্কার কর্মসূচি তুলে ধরেন। গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা শহরের বিভিন্ন সড়ক ও বাজার এলাকায় প্রচারণা চালান।

গণসংযোগকালে গোলাম আজম সৈকত বলেন, “আমরা জনগণের অধিকার ফিরিয়ে দিতে মাঠে নেমেছি। বিএনপি জনগণের দল—এই দল সবসময় মানুষের ভোটের অধিকার, বাকস্বাধীনতা ও ন্যায়বিচারের পক্ষে লড়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা দিয়েছেন, সেটিই একটি সুখী, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের পথনির্দেশনা।

তিনি আরও বলেন, “রাজাপুর–কাঠালিয়া আসনের মানুষ দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত। আমি যদি জনগণের ভোটে সুযোগ পাই, তবে এই অঞ্চলের প্রতিটি গ্রামকে উন্নয়ন ও কর্মসংস্থানের ধারায় আনব। জনগণের সেবা করাই আমার রাজনীতির মূল লক্ষ্য।

দলীয় নেতাকর্মীরা বলেন, “গোলাম আজম সৈকত বিএনপির তরুণ নেতৃত্বের প্রতীক। জনগণের পাশে থেকে তিনি দিনরাত কাজ করছেন।

আরো পড়ুন

‎বরিশালে বৃক্ষরোপণ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

‎নিজস্ব প্রতিনিধিঃ ‎পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন-এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *