বুধবার, নভেম্বর ৪, ২০২৬

কাঠালিয়ায় ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আঃ রহিম, কাঠালিয়া : মারো ঠেলা হেঁইয়ো, শাবাশ জোয়ান হেঁইয়ো, আরও জোরে হেঁইয়ো”— এমন উৎসাহভরা স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া গ্রামের ডাইনের নদী। সেখানে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ভেলা বাইচ প্রতিযোগিতা।

বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টায় আওরাবুনিয়া সার্বজনীন কালী মন্দিরের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ ভেলা বাইচে অংশগ্রহণকারীরা কলাগাছ দিয়ে তৈরি ভেলায় চড়ে বাইচে প্রতিদ্বন্দ্বিতা করেন।

প্রতিযোগিতায় মোট ছয়টি দল অংশ নেয়। চূড়ান্ত পর্বে চৌধুরিহিস্যা দলের ভেলা প্রথম স্থান অধিকার করে। সুবোত হাওলাদারের দল দ্বিতীয় এবং শুশিল ঘরামীর দল তৃতীয় স্থান অর্জন করে।

ব্যতিক্রমী এই ভেলা বাইচ দেখতে নদীর দুই পাড়ে ও সেতুর ওপর ভিড় জমে হাজারো দর্শকের। নারী, পুরুষ ও শিশু—সব বয়সের মানুষ উৎসবের আমেজে উপভোগ করেন আনন্দঘন এই প্রতিযোগিতা।

আয়োজক কমিটির সূত্রে জানা গেছে, প্রতিবছর কালীপূজা উপলক্ষে এলাকাবাসীর বিনোদনের জন্য তারা কলাগাছের তৈরি এই ভেলা বাইচের আয়োজন করে আসছেন। এতে অংশ নেয় আশপাশের গ্রামের প্রতিযোগীরা, যা স্থানীয় সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করেছে।

আরো পড়ুন

বরিশালে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক : বরিশালে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *