বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

লালমোহনে বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত 

লালমোহন প্রতিনিধি
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বেসরকারি বৃত্তি পরীক্ষা বাস্তবায়নে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ভোলার লালমোহনে ইসলামিক মডেল মাদরাসার অফিস কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন ইসলামিক মডেল মাদরাসার পরিচালক অধ্যাপক এম এ জাহের।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের ভোলা জেলা সভাপতি ভোলা হোসাইনিয়া প্রি-পারটরি মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্বাস উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি আবদুল্লাহ মুহাম্মদ তাহের। এছাড়াও লালমোহনের আটটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠান গুলো হলো হা- মীম রেসিডেনসিয়াল একাডেমী, ইসলামিক মডেল মাদরাসা,লালমোহন মডেল একাডেমী, মোতাছিনবিল্লাহ মডেল স্কুল এন্ড মাদরাসা, রায়চাদ রেসিডেনসিয়াল মডেল স্কুল, বাংলাবাজার মডেল একাডেমী, সেকান্তর নগর একাডেমী ও লর্ডহার্ডিঞ্জ রেসিডেনসিয়াল মডেল স্কুল।
উল্লেখ্য আগামী ১৫ নভেম্বর লালমোহনে আটটি প্রতিষ্ঠানের ৩২৭ শিক্ষার্থী (ওয়ান- ফাইভ) বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন লালমোহন মডেল একাডেমীর প্রধান আজিম উদ্দিন খান।

আরো পড়ুন

লালমোহনে চলাচলের রাস্তার উপর গ্যাস সিলিন্ডার রাখায় দোকান মালিককে জরিমানা 

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন পৌর শহরের চৌরাস্তার মোড়ের পশ্চিম পার্শ্বে ডাকবাংলো সড়কে জনস্বাস্থ্যের জন্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *