শুক্রবার, জুন ১৯, ২০২৬

বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় ছাত্রশিবির কর্মী সিয়ামের মর্মান্তিক মৃত্যু

এম জামাল বোরহানউদ্দিন প্রতিনিধি।।

ভোলা জেলার বোরহানউদ্দিনে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় ঝরে গেল এক কিশোর প্রাণ—বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী ও মাদ্রাসাছাত্র মো. সিয়াম (১৬)।

বৃহস্পতিবার সন্ধ্যায় কাচিয়া ইউনিয়নের লালমোহন-চৌমুহনী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম কাচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড মুন্সিবাড়ির বাসিন্দা মো. বাবুল মুন্সির ছেলে। তিনি কাচিয়া চৌমুহনী ইসলামিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়ন উপশাখার দায়িত্বশীল কর্মী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সিয়াম তার বাবা-মায়ের সঙ্গে নানীর জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। পথে লালমোহনের ফরাজি দোকানের সামনে পৌঁছালে তাদের মোটরসাইকেলটির সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিয়াম গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় তার বাবা বাবুল মুন্সিও গুরুতর আহত হন।

প্রাণপ্রিয় সিয়ামের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। সহপাঠী, শিক্ষক, বন্ধু ও সংগঠনের নেতাকর্মীরা এই অঘটনে শোকাভিভূত। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বোরহানউদ্দিন উপজেলা শাখার নেতৃবৃন্দ এক বিবৃতিতে সিয়ামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার আত্মার শান্তি কামনা করেছেন।

আরো পড়ুন

‎বরিশালে বৃক্ষরোপণ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

‎নিজস্ব প্রতিনিধিঃ ‎পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন-এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *