মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬

পটুয়াখালীতে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকের বাড়ি থেকে শঙ্খিনী নামের একটি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সাপটিকে উদ্ধার করেন প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন অ্যানিম্যাল লাভারস অব পটুয়াখালীর সদস্যরা।

কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামের কৃষক মাসুম শিকদারের বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়। প্রায় ৫ ফুট লম্বা সাপটি বাড়ির উঠানে জালে প্যাঁচানো অবস্থায় ছিল।

অ্যানিম্যাল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সাপটি দেখে ওই কৃষকের বাড়ির লেকেজন ভয় পাচ্ছিলেন। তাৎক্ষণিক খবর পেয়ে উদ্ধারকর্মী মো. আল মুনজির হাওলাদার ও মাসুদ হাসান ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করে।’

তিনি আরও জানান, এটি একটি মারাত্মক বিষধর সাপ। উদ্ধারের সময় সাপটি অসুস্থ ছিল। পরে সাপটিকে প্রাথমিক চিকিৎসা শেষে বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।

অ্যানিম্যাল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া সদস্যরা স্থানীয় জনসাধারণের মাঝে সচেতনতামূলক প্রচারণা করেন। সাপ দেখে আতঙ্কিত না হয়ে বা হত্যা না করে তাদের সংস্থাকে খবর দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

 

 

আরো পড়ুন

রাস্তা শুধু ইট-বালির না, এটা হাজার মানুষের স্বপ্নের পথ

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া  কলাপাড়ায় কর্দমাক্ত বেসামাল  সড়কটি মেরামত করে দিলেন মহসিন দালাল,  জনপ্রতিনিধির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *