বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

বোরহানউদ্দিনে খানকায়ে বশিরিয়ায় ৭দিনব্যাপী বাৎসরিক জিকির ও ওয়াজ মাহফিল

এম জামাল বোরহানউদ্দিন প্রতিনিধি।।

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের খানকায়ে বশিরিয়া বাটামারায় ৭ দিনব্যাপী বাৎসরিক বিরাট জিকির ও ওয়াজ মাহফিল শেষে আখেরি দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর ২০২৫) সকাল ৭টায় অনুষ্ঠিত আখেরি দোয়ায় হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

মাহফিলের বিভিন্ন পর্বে দেশসেরা আলেম ও ওলামায়ে কেরাম তাফসির, তাহকীক, ইসলামী জীবনদর্শন ও আত্মশুদ্ধি বিষয়ক গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। পুরো মাহফিলজুড়ে জিকির–আসকার, মিলাদ–মাহফিল ও সীরাতুন্নবী ﷺ বিষয়ে বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হয়, যা এলাকায় এক আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করে।

আখেরি মোনাজাতে দেশ, জাতি, মুসলিম উম্মাহ, শান্তি–সমৃদ্ধি, যুবসমাজের নৈতিক উন্নয়ন এবং দীনদার জীবনের জন্য বিশেষ দোয়া করা হয়। উপস্থিত হাজারো মানুষ অশ্রুসিক্ত কণ্ঠে হাত তুলে দোয়া করেন।

মাহফিল ব্যবস্থাপনা কমিটি জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে ৭ দিনব্যাপী এই আয়োজনে দূরদূরান্ত থেকে মুসল্লিরা উপস্থিত ছিলেন এবং কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ধর্মীয় চেতনা জাগ্রত করা এবং সঠিক আকিদা অনুযায়ী জীবন গড়ার আহ্বান জানিয়ে মাহফিলের সমাপ্তি ঘটে।

আরো পড়ুন

‎বরিশালে বৃক্ষরোপণ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

‎নিজস্ব প্রতিনিধিঃ ‎পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন-এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *