বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬

ভাঙনের কবলে কুয়াকাটা মেরিন ড্রাইভ, জরুরি পদক্ষেপের দাবি

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি:
কুয়াকাটা সমুদ্রসৈকত ও মেরিন ড্রাইভ সড়ক রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। বঙ্গোপসাগরে জোয়ারের প্রবল ঢেউ ও চলমান মৌসুমি আবহাওয়ার প্রভাবে সৈকতসংলগ্ন এলাকা এবং সড়কটির বিভিন্ন অংশ ভয়াবহ ভাঙনের মুখে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে অল্প সময়ের মধ্যেই সমুদ্রের পানি লোকালয়ে ঢুকে পড়তে পারে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে ফিস ফ্রাই মার্কেট পর্যন্ত অংশ তুলনামূলক নিরাপদ থাকলেও এর পরের অংশে মেরিন ড্রাইভ সড়কের বড় একটি অংশ ইতোমধ্যে ভেঙে গেছে। স্থানীয়দের দাবি, সড়কটির প্রায় ৭০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও কয়েক ফুট ভাঙন হলে সমুদ্রের জোয়ারের পানি সরাসরি লোকালয়ে প্রবেশের আশঙ্কা রয়েছে।
সমুদ্রসংলগ্ন বাসিন্দারা বলছেন, কয়েক দিন আগেও যে সড়কটি ছিল তাদের বসতি ও জীবন-জীবিকার অন্যতম সুরক্ষা, এখন সেটিই বড় ঝুঁকিতে পরিণত হয়েছে। প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়ায় ভাঙন ক্রমেই তীব্র হচ্ছে। এতে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন উপকূলের বাসিন্দারা।
ভাঙন অব্যাহত থাকলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে উপকূলসংলগ্ন নিম্নআয়ের ও ভূমিহীন মানুষের। একই সঙ্গে কুয়াকাটার পর্যটন অবকাঠামো, পরিবেশ ও স্থানীয় অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সচেতন নাগরিকরা।
স্থানীয়দের ভাষ্য, মেরিন ড্রাইভ সড়ক শুধু যোগাযোগের অবকাঠামো নয়, এটি উপকূলীয় জনপদ ও পর্যটন এলাকার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা বলয়। তাই ভাঙন রোধে জিওব্যাগ, ব্লক ও অন্যান্য কার্যকর প্রতিরোধব্যবস্থা গ্রহণের পাশাপাশি দীর্ঘমেয়াদি টেকসই পরিকল্পনা নেওয়া প্রয়োজন।
স্থানীয় সচেতন নাগরিক ও ক্ষতিগ্রস্ত বাসিন্দারা দ্রুত প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন। তাদের মতে, সময়মতো ব্যবস্থা নেওয়া না হলে মেরিন ড্রাইভ সড়ক, কুয়াকাটার পর্যটন শিল্প এবং উপকূলের মানুষের বসতি—সবই বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে।
এখনই কার্যকর উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

আরো পড়ুন

বরিশালে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : নজরুল বর্ষ উপলক্ষে বরিশাল সদর উপজেলা প্রশাসনের আয়োজেনে মাদরাসা ও কলেজ পর্যায়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *