শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

‎আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ‎উপলক্ষে গৌরনদীতে মানববন্ধন 

‎সোলায়মান তুহিন, গৌরনদী
‎আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি দমন কমিশন ও গৌরনদী  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন র্যা লী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গৌরনদী ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব চত্বরে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গৌরনদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ শাহ আলম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও )মোঃ ইব্রাহীম।
বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার ওসি তরিক হাসান রাসেল, গৌরনদী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পলাশ সরকার, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমার, উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা সাখী,  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোহাম্মদ টিপু সুলতান।
অন্যান্য মাঝে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্যানেল আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, মানবাধিকার সংগঠক আবু সালেক মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পালরদী মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক রাজা রাম সাহা।

আরো পড়ুন

বরিশালে অসাধারণ আয়োজনে সাংবাদিকদের আনন্দ ভ্রমণ

নিজস্ব প্রতিবেদক : বরিশালে মাঠ পর্যায়ে কর্মরত প্রায় অর্ধশতাধিক সাংবাদিকের অংশগ্রহণে আনন্দ ভ্রমণ ও অভিজ্ঞতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *